Monday, April 13, 2026

উলুবেড়িয়ায় বাজি ফেটে শিশু মৃত্যুর ঘটনায় বাড়ি থেকে দাহ্যবস্তু উদ্ধার পুলিশের

Date:

Share post:

আলোর উৎসবে নেমে এলো অন্ধকার। উলুবেড়িয়ার (Uluberia) বাজারপাড়া এলাকার বাড়ির মধ্যে বাজি পোড়াতে গিয়ে তিন শিশু মৃত্যুর ঘটনায় নয়া মোড়। তদন্ত নেমে পুলিশ বাড়ি থেকে ডিজেল, পেট্রোল-সহ বেশ কিছু দাহ্য পদার্থ (inflammable) উদ্ধার করেছেন। বাজি ফেটে অগ্নিকাণ্ডের ঘটনায় একটা গোটা বাড়ি ভস্মীভূত হয়ে যাওয়ার পিছনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ এবং দাহ্য পদার্থের উপস্থিতি অন্যতম কারণ বলেই মনে করছে পুলিশ।

শুক্রবার চরকিবাজি ফাটানোর সময় আগুনের ফুলকি থেকে অগ্নিকাণ্ড ঘটে। বাড়িতে থাকা রান্নার গ্যাস সিলিন্ডারে (gas cylinder) আগুন লেগে তা দ্রুত ছড়িয়ে পড়ে। আগুন লেগে যায় পাশের দোকানেও। অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হয় তানিয়া মিস্ত্রি, ইশান ধাড়া এবং মমতাজ খাতুনের।আশঙ্কাজনক অবস্থায় দু’জন উলুবেড়িয়া মেডিক্যাল কলেজে (Uluberia Medical College and Hospital)চিকিৎসাধীন।

Related articles

চার দশকের ভোটার অথচ আজ ঠাঁই ট্রাইব্যুনালের লাইনে! কেন এই চরম হয়রানি? ক্ষোভ রায়গঞ্জে

কয়েক দশক ধরে নিজের দেশেই বাস, হাতে রয়েছে জমির দলিল থেকে শুরু করে বৈধ পরিচয়পত্র। অথচ ভোটার তালিকার...

ভোটের মুখে কলকাতা পুলিশে বড় রদবদল, লালবাজারের শীর্ষ স্তরে দায়িত্ব বদল কমিশনের

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার মুখে কলকাতা পুলিশের প্রশাসনিক কাঠামোয় বড়সড় রদবদল করল নির্বাচন কমিশন। যুগ্ম কমিশনার ও অতিরিক্ত...

‘দেশ বিক্রি করে দিয়েছেন কেন?’ আসানসোলে মোদিকে তোপ দেগে কর্মসংস্থানের বার্তা মমতার

শিল্পাঞ্চল আসানসোলের মাটি থেকে লোকসভা নির্বাচনের সুর বেঁধে দিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবার আসানসোলের এডিডিএ গ্রাউন্ডে এক...

ISL:  পিছিয়ে থেকেও দুরন্ত জয়, লিগের লড়াইয়ে ফিরল বাগান

তিন ম্যাচ পর জয়ের সরণিতে মোহনবাগান(Mohun bagan)। রবিবার যুবভারতীতে জয়ে ফিরল মোহনবাগান(Mohun bagan)। পাঞ্জাব এফসির বিরুদ্ধে ৩-২ গোলে...