Saturday, May 23, 2026

“গত ছয় মাস ধরে দলে জায়গা পাননি…” সঞ্জুর ইনিংস দেখে বিরাট সার্টিফিকেট সৌরভের

Date:

Share post:

সঞ্জু স্যামসনকে বিরাট সার্টিফিকেট সৌরভ গঙ্গোপাধ্যায়ের(Sourav Ganguly)। রবিবার মায়াবী ইডেনে সঞ্জুর(Sanju Samson)রাজকীয় ইনিংসের সাক্ষী থেকেছেন সৌরভ। সোমবার সিআইআই (CII)- এর বৈঠকে সঞ্জুর প্রশংসা করে তাঁকে সাধুবাদ দিলেন ভারতের প্রাক্তন অধিনায়ক ।

সোমবার সৌরভ বলেন,  “গত ছয় মাস ধরে দলে জায়গা পায়নি সঞ্জু(Sanju Samson) , প্রত্যেক দিন  ২২ গজের  মাঠে  নিজেকে প্রমাণের চেষ্টা চালিয়ে গেছেন। তবে, কোয়ার্টারফাইনালে ৯৭ রান করে পুরো দেশকে দেখালেন যে প্রতিভা কোনোদিন হারায় না। মিডিয়ায় তাঁর বিরুদ্ধে বারংবার বলা হয়েছে, সে ব্যর্থ, ‘দলের জন্য উপযুক্ত নয়—সব মিথ্যা প্রমাণ করে দিয়েছে একটা ম্যাচে। মহারাজ আরও বলেছেন, “সঞ্জুর এই ইনিংস শিখিয়েছে—সঠিক মুহূর্তে একজন ক্রিকেটারের মানসিক শক্তি কীভাবে তাঁর প্রকৃত প্রতিভাকে প্রকাশ করে।”

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সুপার এইটের কোয়ার্টারফাইনাল ম্যাচে ৯৭ রানের অপরাজিত ইনিংস খেলে ভারতকে জিতিয়ে সেমিফাইনালে তুলে নিলেন তিনি। ভারতকে ৫ উইকেটে জয় এনে দেন। বিরাট কোহলির রেকর্ড অতিক্রম করে টি-টোয়েন্টিতে ভারতীয়দের মধ্যে সর্বোচ্চ রান তাড়া করেন সঞ্জু। এই জয় শুধু ম্যাচের নয়, দীর্ঘদিন বঞ্চিত একজন খেলোয়াড়ের আত্মপ্রমাণেরও ।

ম্যাচ শেষে জয় শাহকে সঙ্গে নিয়ে কালীঘাটে যান সৌরভ(Sourav Ganguly)। আর ম্যাচ শেষে সোজা গাড়ি করে কালীঘাট মন্দিরে চলে গেলেন সৌরভ গঙ্গোপাধ্যায় ও জয় শাহ। সোমবার সকালে শহর ছাড়েন জয় শাহ এবং টিম ইন্ডিয়ার সদস্যরা। বিমানবন্দরে একফ্রেমে দেখা গেল হার্দিক মাহিকাকে।

 

Related articles

মোহনবাগান-AIFF ফের সংঘাত, জাতীয় ক্রীড়া নীতি লাগু ফেডারেশনের

আইএসএল মিটতেই ফেডারেশনের(AIFF) সঙ্গে সংঘাত শুরু মোহনবাগানের(Mohun bagan)। আসন্ন ইউনিটি কাপের(Unity Cup)জন্য আয়োজিত ক্যাম্প থেকে মোহনবাগান সুপার জায়ান্ট(Mohun...

ISL: ইমামি প্রসঙ্গে বড় বয়ান, চ্যাম্পিয়ন হয়েই মোহনবাগানকে মোক্ষম কটাক্ষ নীতুর

ইস্টবেঙ্গল(East Bengal)  ইমামির (Emami) ভাঙন নিয়ে বেশ কয়েকদিন ধরেই জল্পনা চলছে। আইএসএল(ISL) জয়ের ৪৮ ঘণ্টার মধ্যেই  ইস্টবেঙ্গল ক্লাবের...

রেকর্ড গরমে পুড়ছে তেলঙ্গানা! দাবদাহ-লু-এর জোড়া ফলায় মৃত অন্তত ১৬

চলতি মরশুমে দাবদাহ এবং লু-এর ফলে তেলঙ্গানায় মৃত কমপক্ষে ১৬। রাজস্ব মন্ত্রী পোঙ্গুলেটি শ্রীনিবাস রেড্ডি বিষয়টি নিশ্চিত করে...

হালিশহর-ভাটপাড়ার পর এবার কাঁথি! ভয় দেখিয়ে পরপর পুরসভা ভাঙছে বিজেপি

মুখে এক কাজে আর এক। ক্যামেরার সামনে বিজেপি নেতৃত্ব বলছেন, কোনও পুরসভা-পঞ্চায়েত-পঞ্চায়েত সমিতি-জেলা পরিষদ আমরা দখল করব না।...