Monday, March 30, 2026

রোদ ঝলমলে ভাইফোঁটার সকাল, চলতি সপ্তাহেই পারদ পতনের পূর্বাভাস

Date:

Share post:

পূর্বাভাস মতোই বৃষ্টি বিদায় নিয়েছে, শুষ্ক আবহাওয়ায় পারদ পতনের সংকেত দিয়ে রবিবাসরীয় সকালে রোদ ঝলমলে আকাশ। শতাব্দীর উষ্ণতম অক্টোবরের সাক্ষী থেকেছে গোটা দেশ। সেক্ষেত্রে নভেম্বরে শীতের দেখা মিলবে কি না তা নিয়ে সংশয় তৈরি হয়েছিল। তবে ভাইফোঁটার ভোররাতে হালকা শিহরণ বুঝিয়ে দিল শীত (Winter ) আসতে আর বেশি দেরি নেই। হাওয়া অফিস জানিয়েছে যে আগামী সপ্তাহের মাঝামাঝি থেকে দক্ষিণবঙ্গের তাপমাত্রার পরিবর্তন হবে। ২ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পারদ পতনের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।

আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Department) বলছে, বাতাসে জলীয়বাষ্প কম থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তি কমেছে। ভাইফোঁটার দিন দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা নেই। তবে উত্তরবঙ্গের একাধিক এলাকায় বৃষ্টি হতে পারে। আজ রবিবার কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩২ ডিগ্রি এবং সর্বনিম্ন ২৪ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে ঘোরাফেরা করবে। রাতে এবং ভোরের দিকে হালকা ঠান্ডা ভাব অনুভূত হবে।

Related articles

IPL: প্রস্তাবের মুহূর্তেই হাত ফস্কালো আংটি, ওয়াংখেড়ের গ্যালারিতে ভাইরাল প্রেমের দৃশ্য

ম্যাচ চলাকালীন গ্যালারিতে প্রেম নিবেদন নতুন কোনও বিষয় নয়, বিদেশের পাশাপাশি ভারতেও দেখা যায় এই দৃশ্য। আইপিএলে (IPL)...

পুরুলিয়ায় বিজেপির ট্রিপল ইঞ্জিনকে ধুয়ে দিলেন অভিষেক

বাঘমুন্ডি বিধানসভা (Bagmundi Assembly) কেন্দ্রের প্রার্থী সুশান্ত মাহাতো সমর্থনে ঝালদায় সভা করতে গিয়ে বিজেপিকে কড়া ভাষায় আক্রমণ শানালেন...

নির্বাচনের জন্য মোহনবাগানের ম্যাচের দিন বদল, সব শেষে ডার্বি?

নির্বাচনের জন্য সূচি পরিবর্তন হল আইএসএলের (ISL)মোহনবাগানের(Mohun Bagan)। ইন্টার কাশীর বিরুদ্ধে ম্যাচটি ২৬ এপ্রিলের পরিবর্তে ১২ মে সন্ধ্যা...

রামের নামে গুলি! ডবল ইঞ্জিন ওড়িশায় তদন্তের মুখে বিজেপি বিধায়ক

রামনবমী (Ram Navami) উদযাপন করতে প্রকাশ্যে গুলি চালিয়ে প্রশ্নের মুখে বিজেপি বিধায়ক (BJP MLA)। ঘটনাটি ঘটেছে বিজেপি শাসিত...