Saturday, June 20, 2026

IPL: প্রস্তাবের মুহূর্তেই হাত ফস্কালো আংটি, ওয়াংখেড়ের গ্যালারিতে ভাইরাল প্রেমের দৃশ্য

Date:

Share post:

ম্যাচ চলাকালীন গ্যালারিতে প্রেম নিবেদন নতুন কোনও বিষয় নয়, বিদেশের পাশাপাশি ভারতেও দেখা যায় এই দৃশ্য। আইপিএলে (IPL) মুম্বই ইন্ডিয়ান্স বনাম কেকেআর (KKR) ম্যাচ চলার সময় হঠাৎই গ্যালারিতে তৈরি হল এক নাটকীয় মুহূর্ত।

ওয়াংখেড়ে স্টেডিয়ামে ম্যাচ দেখতে এসে প্রেমের প্রস্তাব(proposes) দিতে গিয়ে বিপাকে পড়লেন এক সমর্থক। ওয়াংখেড়ে (Wankhede) স্টেডিয়ামের গ্যালারিতে হাঁটু গেড়ে আংটি হাতে বিশেষ মুহূর্ত তৈরি করতে গিয়েছিলেন তিনি, কিন্তু ঠিক সেই সময়েই হাত ফসকে পড়ে যায় আংটি। মুহূর্তেই সেই ভিডিও ছড়িয়ে পড়ে সমাজ মাধ্যমে।

গ্যালারিতে হাঁটু গেড়ে বসে আংটি হাতে প্রস্তাব দিচ্ছিলেন ওই মুম্বই সমর্থক। উল্টোদিকে ছিল কেকেআর জার্সি পরা তরুণী। কিন্তু ঠিক সেই সময়ই হাত ফসকে পড়ে যায় আংটি। আশেপাশের দর্শকরাও খুঁজতে নেমে পড়েন। কয়েক সেকেন্ডের জন্য ম্যাচের উত্তেজনা ছাপিয়ে যায় আংটি খোঁজার ব্যস্ততা।

অবশেষে স্বস্তির নিঃশ্বাস। আংটি উদ্ধার করা হয়। তারপর হাসি-মজার মধ্যেই আবার শুরু হয় প্রস্তাবের মুহূর্ত। শেষ পর্যন্ত তরুণীর সম্মতিতেই সম্পূর্ণ হয় সেই আবেগঘন দৃশ্য।

Related articles

এটাই নাকি রাজ্যের নিরপেক্ষ প্রশাসন! ওসির চেয়ারে মন্ত্রী

মুখ্যমন্ত্রী বলছেন নিরপেক্ষ প্রশাসন। পুলিশ চলবে আইন মেনে। সরকার হস্তক্ষেপ করবে না। বাস্তব ঘটনা দেড় মাসেই প্রকাশ্যে। একটি...

ফ্রিজ তৃণমূলের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট! ‘আগে ভোট জেতার টাকা ফেরাক বিক্ষুব্ধরা’, পাল্টা হুঁশিয়ারি কুণালের

তৃণমূল কংগ্রেসের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ! রাজ্য পুলিশের সাইবার সেলে চিঠি ব্যাঙ্ক কর্তৃপক্ষের। যেখানে সব মিলিয়ে রয়েছে প্রায় ৪৪০...

বিরোধী দলনেতা বিতর্ক: সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে শোভনদেব

রাজ্যে বিরোধী দলনেতা নির্বাচন ঘিরে তৈরি হওয়া আইনি লড়াই এবার পৌঁছাল ডিভিশন বেঞ্চে। বিধানসভার স্পিকার রথীন্দ্রনাথ বসুর সিদ্ধান্তকে...

‘Keep Shining’, রাহুলকে জন্মদিনের শুভেচ্ছা অভিষেকের

লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার এক্স মাধ্যমে...