ভবিষ্যতে আর মাছ-মাংস খেতে পারবেন না! কেন সতর্কবার্তা মমতার

বাংলার খাবারের উপরে আপনাদের কীসের এত হ্যাংলামি আর নোংরামি! সোমবার, দলীয় প্রার্থীদের হয়ে প্রচার মঞ্চ থেকে বিজেপিকে (BJP) তীব্র আক্রমণ তৃণমূল (TMC) সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)। ডেবরার পরে পাঁশকুড়ার সভা থেকেও বাঙালির মাছ-মাংস খাওয়া নিয়ে বিজেপির কটাক্ষের তীব্র ভাষায় জবাব দিয়েছেন মমতা। সতর্ক করে বলেন, ”কেউ যদি ওদের টাকা নিয়ে ভোট দেন, তবে ভবিষ্যতে আর মাছ-মাংস খেতে পারবেন না!”
Sponsored

বিধানসভা নির্বাচনে (Assembly Election) দলীয় প্রার্থীদের হয়ে প্রচারে (Election Campaign) এদিন পূর্ব ও পশ্চিম মেদিনীপুরের তিন নির্বাচনী জনসভা করেন তৃণমূল সভানেত্রী। শেষসভা ছিল পাঁশকুড়ায়। সেখানে দলীয় প্রার্থী প্রতিভারানি মাইতির হয়ে প্রচার সভা করেন মমতা। ‘লুটেরার দল’ বিজেপিকে নিশানা করে মমতা বলেন, “করছে লুট, বলছে ঝুট। দেশটাকে বিজেপি যেভাবে চালাচ্ছে, দু’মাসের মধ্যে ওদের দিল্লি ছেড়ে পালাতে হবে।”
এর পরেই বিজেপির আমিষ খাওয়ার বিষয়ে নিষেধাজ্ঞা নিয়ে মমতা (Mamata Banerjee) বলেন, “বাংলার খাওয়া-পরা বন্ধ করার দল বিজেপি। কেউ যদি ওদের টাকা নিয়ে ভোট দেন, তবে ভবিষ্যতে আর মাছ-মাংস খেতে পারবেন না!” তীব্র কটাক্ষ করে তৃণমূল সুপ্রিমো বলেন, “বাংলার খাবারের উপরে আপনাদের কীসের এত হ্যাংলামি আর নোংরামি! মাছ খাবে না, মাংস খাবে না, ডিম খাবে না। তা কি ওদের মাথা খাবে!”
বাংলাভাষীদের উপর ভিনরাজ্যে আক্রমণের ঘটনা নিয়েও এদিন সুর চড়ান তৃণমূল সভানেত্রী। তাঁর কথায়, “পশ্চিমবঙ্গের বাইরে যান, বাংলায় কথা বললে আপনাকে হোটেলে থাকতে দেওয়া হবে না। বাংলায় কথা বললে আপনার উপর অত্যাচার হবে, পিটিয়ে খুন করা হবে। যেখানে বিজেপি আছে, সেখানে মাছ খেতে দেয় না। মাছের দোকান বন্ধ। মাংসের দোকান বন্ধ। ওরা বড় অন্ধ।”
বাংলায় সর্বধর্ম সমন্বয়ের বার্তা দিয়ে মমতা বলেন, ”আমার কাছে সংখ্যালঘু, মহিলা, তফসিলি- সকলেই থাকবে। সংখ্যালঘুরা কি প্রশ্ন করেছেন, মমতা ব্রাহ্মণের ঘরের মেয়ে। তাঁকে কেন মুখ্যমন্ত্রী করা হবে? করেননি। মুসলিমকে প্রার্থী করা হলে হিন্দুরা মুখ ফিরিয়ে নেবেন না। তা হলে আমার অসম্মান হবে। সব ক’টি আসন গুরুত্বপূর্ণ। একটা সিটে হারলে সেটা নিয়ে বিজেপি আপনার মাছ খাওয়া বন্ধ করবে। অসম্মান করবে। বাইরে কাজ করতে গেলে হোটেলে থাকতে দেবে না। পরিযায়ীরা আসতে চাইছে, ট্রেনের টিকিট দেয় না। এই ষড়যন্ত্রকারী দলকে চান? দেখবেন ফুল শুকিয়ে যাবে।”
তীব্র আক্রমণ করে তৃণমূল সভানেত্রী বলেন, “এরা ধর্মের নামে প্রচার করে। আর ধর্মকে বিপথে ফেলে দেয়। এরা কোনও ধর্ম মানে না। এরা বকধার্মিক। ধর্মকে বিক্রি করে। আমরা ধর্মকে ঘরে রাখি, সম্মান করি। এরা ধর্ম বেচে খায়। আর আমরা মানবিকতার জন্ম দিই। এটাই ওদের সঙ্গে আমাদের তফাত।”
-
-
-
-
-
Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Related Articles

শিক্ষার্থীদের সাহসকে কুর্নিশ, দিল্লিতে পড়ুয়াদের আন্দোলনকে সমর্থন সলমনের
Just now

টার্গেট করে বিধানসভায় বলতে দিচ্ছে না, এর নাম গণতন্ত্র! মার্শাল দিয়ে বের করে দেওয়ার তীব্র প্রতিবাদ কুণালের
15h ago

আমার নাম কেটেছেন কেন? আখরুজ্জামানকে কুণালের প্রশ্নে ধুন্ধুমার বিধানসভা! টেনে-হিঁচড়ে বের করা হল বেলেঘাটার বিধায়ককে
19h ago

আজ কোথায় কত দাম পেট্রোল-ডিজেলের? দেখে নিন এক নজরে
21h ago

রাস্তা জুড়ে অবৈধ দখলদারি চলবে না, হকারদের সতর্ক করলেন অগ্নিমিত্রা
23h ago

কথা বলতে হলে সরকারকে আসতে হবে যন্তর মন্তরে: CJP
1d ago
More from শিরোনাম
View All →
পারিবারিক বিবাদের মর্মান্তিক পরিণতি, নিউটাউনে একই পরিবারের মৃত তিন
1d ago

ককরোচদের উপর লাঠিচার্জের প্রতিবাদ করে আটক রাহুল-প্রিয়াঙ্কা-অখিলেশ! মোদির বাসভবনের সামনে উত্তেজনা
1d ago

'প্রধানমন্ত্রী সূর্যঘর যোজনা' নিয়ে উপভোক্তাদের সঙ্গে সরাসরি বৈঠক মুখ্যমন্ত্রীর
1d ago

সিকিমে নির্মীয়মাণ টানেলে ধস-গ্যাস বিস্ফোরণ! মৃতের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর
1d ago

ক্যাথেড্রাল রোডমুখী জনস্রোত, মমতার পথেই জনতা
1d ago
