Monday, April 13, 2026

বাড়িতে মজুত বাজি বিস্ফোরণ, উলুবেড়িয়ায় আটক যুবক

Date:

Share post:

দুদিনের মধ্যে ফের বাজি বিস্ফোরণের ঘটনা হাওড়ার উলুবেড়িয়ায় (Uluberia)। পুরসভা এলাকার ১৯ নম্বর ওয়ার্ডে ফের বাড়ির মধ্যেই বাজি বিস্ফোরণের ঘটনায় বেআইনিভাবে বাজি তৈরির অভিযোগও উঠেছে। ঘটনায় আহত হয়েছেন এক মহিলা। ক্ষতিগ্রস্ত হয়েছে চারটি বাড়ি। যে বাড়িতে বিস্ফোরণ হয় সেই বাড়ির বাসিন্দা শ্যামল মণ্ডল নামে এক যুবককে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে উলুবেড়িয়া থানার পুলিশ (Uluberia police)।

উলুবেড়িয়ার ১৯ নম্বর ওয়ার্ডের তাঁতিবেড়িয়ায় শ্যামল মণ্ডলের বাড়িতে রাত একটার পরে হঠাৎই প্রবল বিস্ফোরণের আওয়াজ হয় বলে জানান স্থানীয় বাসিন্দারা। পেশায় কম্পিউটারের সরঞ্জাম (computer parts) তৈরির ব্যবসায়ী শ্যামলের বাড়িতে বৈদ্যুতিক যন্ত্রে বিস্ফোরণ হয় বলে অনুমান করেন প্রতিবেশীরা। পরে দেখেন বাড়িতে রাখা বাজির মশলায় বিস্ফোরণ হয়। প্রতিবেশীদের দাবি, কালীপুজো ও দীপাবলিতে নিজের বাড়িতেই তুবড়ি জাতীয় বাজি তৈরি করছিলেন শ্যামল।

বিস্ফোরণের অভিঘাতে বাড়িটির সব জানালার কাঁচ ভেঙে যায়। এমনকি জানালার গ্রিল বেঁকে যায়। আশেপাশের চারটি বাড়ির জানালার কাঁচও (window pens) ভেঙে যায়। বাড়ির এক মহিলা আহত হলে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। বিস্ফোরণের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় উলুবেড়িয়া থানার পুলিশ। আটক করা হয় শ্যামল মণ্ডলকে। পুলিশ তদন্ত চালাচ্ছে আদৌ বাড়িতে বেআইনিভাবে বাজি তৈরি হচ্ছিল কিনা, বা মালিক বাজির ব্যবসা করতে কিনা।

Related articles

চার দশকের ভোটার অথচ আজ ঠাঁই ট্রাইব্যুনালের লাইনে! কেন এই চরম হয়রানি? ক্ষোভ রায়গঞ্জে

কয়েক দশক ধরে নিজের দেশেই বাস, হাতে রয়েছে জমির দলিল থেকে শুরু করে বৈধ পরিচয়পত্র। অথচ ভোটার তালিকার...

ভোটের মুখে কলকাতা পুলিশে বড় রদবদল, লালবাজারের শীর্ষ স্তরে দায়িত্ব বদল কমিশনের

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার মুখে কলকাতা পুলিশের প্রশাসনিক কাঠামোয় বড়সড় রদবদল করল নির্বাচন কমিশন। যুগ্ম কমিশনার ও অতিরিক্ত...

‘দেশ বিক্রি করে দিয়েছেন কেন?’ আসানসোলে মোদিকে তোপ দেগে কর্মসংস্থানের বার্তা মমতার

শিল্পাঞ্চল আসানসোলের মাটি থেকে লোকসভা নির্বাচনের সুর বেঁধে দিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবার আসানসোলের এডিডিএ গ্রাউন্ডে এক...

ISL:  পিছিয়ে থেকেও দুরন্ত জয়, লিগের লড়াইয়ে ফিরল বাগান

তিন ম্যাচ পর জয়ের সরণিতে মোহনবাগান(Mohun bagan)। রবিবার যুবভারতীতে জয়ে ফিরল মোহনবাগান(Mohun bagan)। পাঞ্জাব এফসির বিরুদ্ধে ৩-২ গোলে...