Saturday, June 20, 2026

পিচ এবং পরিকল্পনা বুমেরাং হল ভারতের? প্রশ্ন উঠছে

Date:

Share post:

শেষ পর্যন্ত পিচ এবং পরিকল্পনা বুমেরাং হল। ঘরের মাঠে পাঁচ টেস্টের আগে থেকেই পরিকল্পনা চলছিল, তালিকায় ছিল অস্ট্রেলিয়া সফরও। একসঙ্গে দশ ম্যাচের একটা দীর্ঘ সফর। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে প্রথম দুই সংস্করণেই ফাইনালে উঠেছিল ভারত। স্বাভাবিক ভাবেই টার্গেট ছিল ফাইনালের হ্যাটট্রিক। বাংলাদেশের বিরুদ্ধে ২ ম্যাচের টেস্ট সিরিজ জয়ের পর ভারতের অঙ্ক আরও সহজ হয়। কিন্তু নিউজিল্যান্ডের কাছেও এমন মুখ থুবড়ে পড়বে, এটা যেন প্রত্যাশা করেননি কেউই। উঠে আসছে পিচ প্রসঙ্গও।

ওয়ান ডে সিরিজে হেরেছিল ভারত। এর প্রধান কারণ ছিল স্পিন সামলাতে না পারা। শ্রীলঙ্কার পার্টটাইম স্পিনারও বেগ দিয়েছে ভারতীয় ব্যাটারদের। তাই স্বাভাবিক ভাবেই প্রশ্ন উঠেছে, পুনেতে কেন হঠাৎ স্পিন সহায়ক পিচ?
ভারতের পেস বোলিং আক্রমণ এবং বেঞ্চ খুবই শক্তিশালী। বাংলাদেশ সিরিজ শুরুর আগে দলীপ ট্রফি হয়েছে। টেস্ট স্কোয়াডের অনেকেই খেলেছেন দলীপ ট্রফির প্রথম রাউন্ডে। যারা অস্ট্রেলিয়া সফরের প্রাথমিক ভাবনায় ছিলেন, তাদেরও দলীপে খেলানো হয়েছিল। বাংলাদেশের বিরুদ্ধেও তেমন পিচেই খেলেছে ভারত। তাহলে হঠাৎ পুনে থেকে প্ল্যান বদল কেন?

ওয়াংখেড়েতে ম্যাচের প্রথম দিন থেকেই স্পিনাররা টার্ন পাচ্ছিলেন। যা বুমেরাং হয়েছে ভারতীয় ব্যাটিংয়েই। আড়াই দিনেই হার। অস্ট্রেলিয়ায় থাকবে পেস সহায়ক পিচ। তাই প্রশ্ন উঠতে শুরু করেছে, সে জন্য আদৌ প্রস্তুত তো ভারতীয় ব্যাটাররা! সময়ই বলবে কে শেষ কথা বলবে‌।








Related articles

চারধাম যাত্রা রেকর্ড মৃত্যু, চিন্তা বাড়ছে উত্তরাখণ্ড প্রশাসনের

গত এপ্রিল থেকে উত্তরাখণ্ডে চারধাম যাত্রা(Char Dham Yatra) শুরু হয়েছে। বৃহস্পতিবার পর্যন্ত পুণ্যার্থীর সংখ্যা ছাড়িয়েছে ৩৭ লক্ষ। কিন্তু...

যোগ দিবসে কলকাতায় বৃষ্টির পূর্বাভাস! শনিতে জারি কমলা সর্তকতা

বৃষ্টির জেরে তাপমাত্রা সামান্য কমলেও শনিবার সকাল থেকে দক্ষিণবঙ্গ জুড়ে আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় রয়েছে। যদিও দুপুরের পর আবহাওয়ার...

ইতিহাস মুছে ফেলার ঘৃণ্য চক্রান্তের অবসান, পশ্চিমবঙ্গ দিবসে গৈরিক অভিনন্দন মুখ্যমন্ত্রীর

বিজেপির উদ্যোগে আজ রাজ্য জুড়ে বিভিন্ন প্রান্তে 'পশ্চিমবঙ্গ দিবস' (West Bengal Day) পালন করা হচ্ছে। শনিবার সকালে সোশ্যাল...

লন্ডনে দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু চালকের, আহত ৯০!

ভয়াবহ ট্রেন দুর্ঘটনার সাক্ষী ব্রিটেন। শুক্রবার সন্ধ্যায় লন্ডনের উত্তরে বেডফোর্ড শহরের কাছে ইস্ট মিডল্যান্ডস রেলওয়ের দুটি ট্রেনের মধ্যে...