Wednesday, June 24, 2026

আর জি কর-কাণ্ডে সঞ্জয়ের বিরুদ্ধে শিয়ালদহ আদালতে চার্জ গঠন, ১১ তারিখ থেকে প্রতিদিন শুনানি

Date:

Share post:

আর জি কর মেডিক্যাল কলেজে ও হাসপাতালের (R G Kar Medical College And Hospital) তরুণী চিকিৎসক-পড়ুয়ার ধর্ষণ-খুনের ঘটনায় একমাত্র অভিযুক্ত সিভিক ভলেন্টিয়র সঞ্জয় রাইয়ের বিরুদ্ধে শিয়ালদহ আদালতে (Sealdah Court) চার্জ গঠন হল। ঘটনার ৮৭ দিন পরে সোমবার আদালতে চার্জ গঠন হয়। ১১ নভেম্বর থেকে প্রতিদিন ওই মামলায় শুনানি চলবে।
এদিন দুপুরেই প্রেসিডেন্সি সংশোধনাগার থেকে শিয়ালদহ জেলা ও দায়রা আদালতে (Sealdah Court) নিশ্ছিদ্র নিরাপত্তার ঘেরাটোপ আনা হয় আর জি করের ধর্ষণ-খুনের মামলায় একমাত্র অভিযুক্ত সঞ্জয়কে।

সোমবার আর জি কর কাণ্ডে ২ মামলার শুনানি চলছে দুই আদালতে। আলিপুরে CBI বিশেষ আদালতে আর জি করে আর্থিক দুর্নীতি মামলার শুনানি চলছে। রুদ্ধদ্বার কক্ষে অভিযুক্তের বিরুদ্ধে শুরু হয় চার্জ গঠন প্রক্রিয়া। শিয়ালদহ আদালতে শেষ হল ধর্ষণ-খুনের ঘটনায় একমাত্র অভিযুক্তের বিরুদ্ধে চার্জ গঠনের প্রক্রিয়া। মঙ্গলবার সুপ্রিম কোর্টে আর জি কর মামলার শুনানি রয়েছে।
আর জি কর হাসপাতালে ৯ অগাস্ট রাতে তরুণী চিকিৎসককে নৃশংস ধর্ষণ-খুনের ঘটনা ঘটে। ২৪ ঘণ্টার মধ্যে মূল অভিযুক্ত সিভিক ভলেন্টিয়ারকে গ্রেফতার করে কলকাতা পুলিশ। তবে, কলকাতা হাই কোর্টের নির্দেশে তদন্তভার যায় সিবিআইয়ের হাতে। তারাও সঞ্জয়কেই মূল অভিযুক্ত বলে চার্জশিট পেশ করে। অক্টোবর মাসে সেই চার্জশিট গঠন করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। চার্জশিট পেশের ২৮ দিন পরে চার্জ গঠনের প্রক্রিয়া শুরু হল।






 

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...