Friday, June 19, 2026

পাঁচ কোটি টাকা চেয়ে ফের খুনের হুমকি সলমনকে!

Date:

Share post:

এক সপ্তাহের মধ্যে এই নিয়ে দ্বিতীয় বার খুনের হুমকি পেলেন বলিউডের ভাইজান। সোমবার রাতে মুম্বই পুলিশের কন্ট্রোল রুমে গ্যাংস্টার লরেন্স বিষ্ণোই-এর ভাই আনমোলের নাম করে হোয়াটস্অ্যাপে পাঁচ কোটি টাকা চেয়ে সলমন খানের নামে (Salman Khan ) হুমকি বার্তা এসেছে বলে সূত্রের খবর। টাকা না পেলে খুন করার কথাও মেইলে লেখা হয়েছে।

মুম্বই পুলিশের (Mumbai Police) ট্রাফিক কন্ট্রোল রুমে যে মেইল পাঠানো হয়েছে তাতে ‘‘লরেন্স বিষ্ণোই- এর ভাই বলছি। সলমন খান যদি বাঁচতে চান, তবে আমাদের মন্দিরে গিয়ে ক্ষমাপ্রার্থনা করুন। আর যদি তা না করেন, তা হলে পাঁচ কোটি টাকা দিতে হবে। দু’টির কোনওটাই যদি না করেন, তবে সলমনকে খুন করা হবে। আমাদের গ্যাং এখনও নজর রাখছে।’’ এরপরই বার্তা প্রেরকের সন্ধান শুরু করেছে পুলিশ। বাড়ানো হচ্ছে সুপারস্টারের নিরাপত্তাও।

Related articles

তারকেশ্বর থেকে রেড রোড, দুদিনের সফরে উন্নয়নের বার্তা নিয়ে বাংলায় প্রধানমন্ত্রী মোদি

পশ্চিমবঙ্গে বিজেপি সরকার গঠনের পর প্রথমবারের মতো দুদিনের সফরে রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। সফরসূচিতে রয়েছে...

প্রশান্তর মৃত্যুতে সিআইডি তদন্ত, আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর

হাওড়ার বাগনানে (Bagnan,Howrah) বিজেপি কর্মী প্রশান্ত দে-র (Prashanta Dey)মৃত্যুর ঘটনায় গুরুত্বপূর্ণ ঘোষণা করল রাজ্য সরকার। নিহতের পরিবারকে মোট...

ঋতব্রতর সঙ্গে সাক্ষাতের পরই জেলা সভাপতির পদ থেকে ইস্তফা নরেন্দ্রনাথের!

যত সময় যাচ্ছে চওড়া হচ্ছে তৃণমূল কংগ্রেসের ভাঙ্গন। এবার একদিনে তিন পদত্যাগ। শুক্রবার সকালে গৌতম দেব (Goutam Deb)...

হাসিমারায় শিশু মৃত্যুতে আর্থিক সহায়তা ঘোষণা, নবান্নে বৈঠক মুখ্যমন্ত্রীর

উত্তরবঙ্গের ভয়াবহ দুর্যোগ পরিস্থিতি নিয়ে নবান্নে (Nabanna) সাংবাদিক বৈঠক সারলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Shuvendu Adhikari)। তিনি জানিয়েছেন, শুক্রবার...