Friday, April 3, 2026

এসএসকেএমে রোগী মৃত্যুর ঘটনা নিয়ে চাঞ্চল্য

Date:

Share post:

একাধিক হাসপাতালে কেন্দ্রীয় রেফারেল সিস্টেম চালু হয়েছে।এই পরিস্থিতিতে এসএসকেএম-এ ফের রোগী মৃত্যুর ঘটনা ঘটেছে। এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়ায় এসএসকেএম হাসপাতাল চত্বরে। জানা গিয়েছে, গত ১ নভেম্বর নাক-মুখ দিয়ে রক্তক্ষরণ হওয়ায় এক ব্যক্তিকে এসএসকেএম হাসপাতালে নিয়ে আসা হয়েছিল। কিন্তু রোগীর পরিবারের দাবি, বেড নেই বলে ভর্তি নেওয়া হয়নি। এরপর এনআরএস এবং কলকাতা মেডিক্যাল কলেজেও রোগীকে নিয়ে যায় তার পরিবার। কিন্তু কোথাও ভর্তি নেওয়া হয়নি। পরের দিন সকালে রোগীর পরিবারের কয়েকজন আত্মীয় রোগীকে নিয়ে যান কালীঘাটে, মুখ্যমন্ত্রীর বাড়িতে!

সেখান থেকে তাদের একটি চিঠি লিখে দেওয়া হয় এবং এসএসকেএম-এ যেতে বলা হয় বলে দাবি করেছে রোগীর পরিবার। যদিও সেই চিঠি নিয়েও কোনও লাভ পাননি তারা। রোগীর পরিবার গোটা বিষয় নিয়ে ক্ষোভ উগরে দিয়ে গাফিলতির অভিযোগ তুলেছে। তাদের সাফ বক্তব্য, সময় করে রোগীকে ভর্তি নিয়ে নিলেই এই ঘটনা ঘটত না। দুদিন আগেই এসএসকেএম হাসপাতালে এক রোগীকে রাতভর স্ট্রেচারে রেখে দেওয়ার অভিযোগ উঠেছে। ইতিমধ্যে একাধিক হাসপাতালে সেন্ট্রাল রেফারেল সিস্টেম চালু হয়েছে। এতে কোথায় বেড পাওয়া যাবে তা জানা যায়। কিন্তু সেটি ঠিক মতো কাজ করছে না বলেই অভিযোগ। তাতেই সমস্যা বাড়ছে রোগী এবং তাদের পরিজনদের।

3.
4.
5.
6.
7.
8.
9.
10.

 

 

Related articles

ভোটার তালিকা নিয়ে সংশয় অব্যাহত, অষ্টম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের

ভোটার তালিকা ঘিরে বিতর্ক এবং সংশয়ের আবহেই অষ্টম সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। এই তালিকায়...

মালদা-কাণ্ডে NIA তদন্তের নির্দেশ, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর চিঠি কমিশনের

মালদহের কালিয়াচকে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাওয়ের ঘটনায় তদন্তের নির্দেশ দিল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জাতীয় তদন্ত...

পুরানো পদ্ধতিতে ফিরছে না উচ্চ মাধ্যমিক! সেমিস্টার নিয়ে বিভ্রান্তি কাটাল সংসদ

উচ্চ মাধ্যমিকে সেমিস্টার সিস্টেম বন্ধ হয়ে যাওয়া নিয়ে গত কয়েক দিন ধরে তৈরি হওয়া যাবতীয় জল্পনা ও সংশয়...

IPL: হতশ্রী ব্যাটিং, ঘরের মাঠে সানরাইজার্সের বিরুদ্ধে হার নাইটদের

আইপিএলে ইডেনে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে হার কেকেআরের। ৬৫ রানে জিতল সানরাইজার্স। প্রথম ম্যাচে ডুবিয়েছিল বোলিং, এই ম্যাচে ব্যাটিং ব্যর্থতায়...