Sunday, June 28, 2026

নভেম্বরেই শুরু বিশেষ ক্ষমতা সম্পন্ন পড়ুয়াদের জন্য শিক্ষক নিয়োগ প্রক্রিয়া, ঘোষণা পর্ষদ সভাপতির

Date:

Share post:

সবকিছু ঠিক থাকলে নভেম্বর থেকেই শুরু হবে বিশেষ ক্ষমতা সম্পন্ন পড়ুয়াদের জন্য বিশেষ শিক্ষক নিয়োগ প্রক্রিয়া। এমনটাই জানিয়েছেন প্রাথমিক শিক্ষা পর্ষদ সভাপতি গৌতম পাল।

দেশের মধ্যে বাংলাই প্রথম যেখানে প্রাথমিক বিদ্যালয়ে বিশেষ চাহিদাসম্পন্ন পড়ুয়াদের জন্য বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষকদের নিয়োগ করা হবে। এই নিয়ে ইতিমধ্যেই একটি রুলবুক তৈরি করে শিক্ষা দফতরে পাঠানো হয়েছে। সেই প্রস্তাব বিকাশ ভবন থেকে পাশ হয়ে গিয়ে নবান্নের কাছে পৌঁছেছে। এখন অর্থ দফতর থেকে সবুজ সঙ্কেত মিললেই নিয়োগ সংক্রান্ত বিজ্ঞাপন দেবে প্রাথমিক শিক্ষা পর্ষদ। প্রথম পর্যায়ে ২৭১৫ পদে হবে নিয়োগ। এরপর ধাপে ধাপে আরও নিয়োগ হবে। এই বিষয়ে শিক্ষকতা করতে গেলে কী কী যোগ্যতা থাকতে হবে তা লেখা রয়েছে ওই রুলবুকে। এ প্রসঙ্গে প্রাথমিক শিক্ষা পর্ষদ সভাপতি গৌতম পাল জানান, এই বিশেষ শিক্ষকদের রিহ্যাবিলিটেশন কাউন্সিল অফ ইন্ডিয়া (আরসিআই) থেকে প্রশিক্ষণপ্রাপ্ত হতে হবে। তাদের ডিএলএড ট্রেনিংয়ের বদলে এই আরসিআই- এর ট্রেনিং থাকতে হবে। পাশাপশি টেট পরীক্ষায় ৮০ শতাংশ ওয়েটেজ ও অ্যাপটিটিউট ও ইন্টারভিউ রাউন্ডে ১০-এ ১০ পেতে হবে।

প্রাথমিক বিদ্যালয়ে যে বিশেষ চাহিদাসম্পন্ন পড়ুয়ারা রয়েছে তাদের জন্য নিয়োগ করতে হবে বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষকদের, এই নির্দেশ আগেই দিয়েছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। এবার এই নিয়োগ প্রক্রিয়ার কাজই গুটিয়ে নিয়ে এল প্রাথমিক শিক্ষা পর্ষদ। ইতিমধ্যেই এই নিয়ে বিচারপতি রাজশেখর মান্থা চলতি বছরের ১৩ জুন নির্দেশ দিয়ে জানিয়েছেন, আগামী তিন মাসের মধ্যে এই শূন্যপদ পূরণ করতে হবে। সেইমতই শুরু হয়েছে তোড়জোড়।

অর্থ দফতরের অনুমোদন মিললেই, স্কুল শিক্ষা দফতরের কাছে প্রাথমিক শিক্ষা পর্ষদ জানতে চাইবে কোন জেলায় কত এই রকম বিদ্যালয় রয়েছে যেখানে বিশেষ চাহিদাসম্পন্ন পড়ুয়া আছে। একইসঙ্গে কোন বিদ্যালয়ে কত সংখ্যক এই ধরনের পড়ুয়া আছে সেই তথ্যও সংগ্রহ করবে পর্ষদ। এরপর সেইমতো বিজ্ঞপ্তি দিয়ে নিয়োগ প্রক্রিয়া শুরু হবে। তবে গোটা প্রক্রিয়াই শুরু হবে হাতেগোনা আর কয়েকদিনের মধ্যেই।

আরও পড়ুন- সারের জোগানেও এবার কেন্দ্রীয় বঞ্চনা, বিকল্প ভাবনা রাজ্য সরকারের

Related articles

অবৈধভাবে দলীয় প্রতীক-নাম ব্যবহার! জালিয়াতির অভিযোগে ঋতব্রত শিবিরের বিরুদ্ধে থানায় তৃণমূল

দলীয় প্রতীক ও নাম ব্যবহারকে কেন্দ্র করে চরম টানাপড়েন! সম্পূর্ণ বেআইনিভাবে দলের নাম ব্যবহার করার অভিযোগে এবার সরাসরি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে তৃণমূল কর্মীদের উন্মাদনা হুগলিতে

একুশে জুলাইয়ের আগে তৃণমূলে নব উন্মাদনা। কর্মীদের মধ্যে প্রবল উৎসাহ। যারা চলে গিয়েছে, তাদের তোয়াক্কা না করে মমতা...

শোয়েবের দাদার শেষকৃত্যে পহেলগাম-হানার অভিযুক্তরা! তুঙ্গে বিতর্ক

ভারতের মাটিতে পহেলগাম জঙ্গি হামলার মূলচক্রী এবার প্রকাশ্য দিবালোকে, খোদ পাকিস্তানের প্রাক্তন পেসার শোয়েব আখতারের পারিবারিক শোকানুষ্ঠানে! রাওয়ালপিন্ডি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে রাজ্য জুড়ে প্রচার, ময়দানে তৃণমূলের আইটি সেল

একুশে জুলাইকে সামনে রেখে প্রস্তুতিতে নামল তৃণমূলের আইটি সেল। শনিবার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবনে আইটি সেলের উদ্যোগে...