Tuesday, June 23, 2026

মাদক খাইয়ে নার্সকে ধ.র্ষণ হাসপাতাল ডিরেক্টরের! যোগীরাজ্যে হু.মকি ধ.র্ষিতাকে

Date:

Share post:

যোগীরাজ্যে তলানিতে নারী সুরক্ষা। একের পর এক ধর্ষণের ঘটনা। বিজেপি শাসিত রাজ্যে এখনও অসুরক্ষিত মহিলারা। কানপুরে গতকাল, সোমবার একটি বেসরকারি হাসপাতালে নার্সকে ধর্ষণের ঘটনায় অভিযুক্ত ওই হাসপাতালেরই ডিরেক্টর। মুখ বন্ধ করতে প্রাণে মেরে ফেলার হুমকিও দেওয়া হয়।

জানা গিয়েছে, ওই ২২ বছর বয়সী নার্স গত কয়েক মাস ধরে কল্যাণপুরের একটি বেসরকারি হাসপাতালে কর্মরত। রবিবার সন্ধেয় তিনি ওই হাসপাতালের ডিরেক্টরের পার্টিতে যোগ দিয়েছিলেন। সেখানেই তাঁকে নরম পানীয়তে মাদকজাতীয় দ্রব্য মিশিয়ে খাওয়ানো হয়েছিল বলে অনুমান পুলিশের। পুলিশ আরও জানিয়েছে, এরপর অভিযুক্ত ডিরেক্টর তাঁকে অফিসিয়াল কাজের অজুহাতে রাতে হাসপাতালে থাকার কথা জানিয়েছিলেন। মধ্যরাতে তাঁকে জোর করে ঘরে ডেকে নিয়ে গিয়ে দরজা বন্ধ করে ধর্ষণ করে বলে তরুণীর অভিযোগ।

নির্যাতিতার অভিযোগ, যাতে এই ঘটনা প্রকাশ্যে না আসে তার জন্য প্রাণে মেরে ফেলার হুমকিও দেওয়া হয় তাঁকে। যদিও অভিযোগ দায়েরের পরে এফআইআর দায়ের করে অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারির পর আদালতে নিয়ে যাওয়া হয়েছিল। ধর্ষিতার মেডিক্যাল পরীক্ষা করা হচ্ছে। এবং ম্যাজিস্ট্রেটের সামনে তাঁর বয়ান রেকর্ড করার জন্য তাকে আদালতে হাজির নিয়ে যাওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।

আরও পড়ুন- ভাঙা রেকর্ডে কাজ হবে না, বিজেপির বিরুদ্ধে বিস্ফোরক জন বার্লা

Related articles

কাতারে গ্যাস উৎপাদন কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১২ ভারতীয়

কাতারে গ্যাস উৎপাদন কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণ( LNG Plant Explosion)। এই ঘটনায় প্রাণ হারালেন ১৩ জন, নিহতদের মধ্যে ১২...

পশ্চিমবঙ্গ দিবসে ‘সোনার বাংলা’ গড়ার প্রতিশ্রুতি দিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি মুখ্যমন্ত্রীর

২০ শে জুন পশ্চিমবঙ্গ দিবস এবং ২১ শে জুন বাংলা জুড়ে যোগ দিবস পালন করার পরে সোনার বাংলা...

মাদ্রাসা ও সংখ্যালঘু শিক্ষাখাত: প্রথম বাজেটেই ৬০ শতাংশ কোপ রাজ্যের

প্রথম বাজেটেই সংখ্যালঘু কল্যাণ ও মাদ্রাসা শিক্ষাখাতে বরাদ্দে বড়সড় কাটছাঁট করল রাজ্যের নতুন বিজেপি সরকার। সব ক্ষেত্রে ঢালাও...

Weather Update: উত্তরে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, আজ কেমন থাকবে দক্ষিণবঙ্গের আবহাওয়া?

বিগত কয়েকদিনের বৃষ্টি এবং মেঘলা আবহাওয়া গরমের দাবদাহ থেকে অনেকটাই মুক্তি দিয়েছে বঙ্গবাসীকে। সোমবার কলকাতা তথা দক্ষিণবঙ্গে হালকা...