Saturday, April 4, 2026

তন্ময়ের পর এক সিপিএম যুবনেতার বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগ, বহিষ্কার করল দল

Date:

Share post:

নারী নির্যাতনের অভিযোগে জর্জরিত সিপিএম। বামনেতা তন্ময় ভট্টাচার্যের পর এবার আরও এক সিপিএম নেতার নামে উঠল যৌন নির্যাতনের অভিযোগ। সম্প্রতি ৯৮ নম্বর ওয়ার্ড এলাকার বাম যুবনেতা সোমনাথ ঝায়ের বিরুদ্ধে দলেরই দুই তরুণী সদস্য সরাসরি টালিগঞ্জ-২ এরিয়া কমিটি ও কলকাতা জেলা কমিটির কাছে চিঠি দিয়ে যৌন হেনস্থার অভিযোগ তোলেন। তারপর বুধবার ওই যুবনেতাকে দল থেকে বহিষ্কার করেছে সিপিএম। এই নিয়ে তৃণমূলের প্রাক্তন সাংসদ কুণাল ঘোষ জানিয়েছেন, দলের মধ্যেই যৌন হেনস্থার অভিযোগ উঠেছে। এখন তাঁরা বুঝবেন দলীয় স্তরে মিটিয়ে নেবেন নাকি আইনি ব্যবস্থা নেবেন। সিপিএম দ্রোহের কথা বলে আর তাঁদের দলের লোকেরাই এইসব কাজ করে বেরাচ্ছেন। তাহলে নাটক করেন কেন? আপনাদের লোকেরা কুরুচিকর কাজ করেন আর আপনারা সাধু সেজে মানুষকে ভুল বোঝান? প্রসঙ্গত, যৌন হেনস্থায় অভিযুক্ত ওই বামনেতা কিছুদিন আগে পর্যন্তও আরজি কর-কাণ্ডের প্রতিবাদে পথে নেমে প্রতিবাদ করেছেন। এদিকে, শ্লীলতাহানিতে অভিযুক্ত বামনেতা তন্ময় ভট্টাচার্যকে বুধবারও তলবে সাড়া দিয়ে বরানগর থানায় হাজিরা দেন। দীর্ঘ জিজ্ঞাসাবাদের পর তাঁকে ৯ নভেম্বর ফের তলব করা হয়েছে।

আরও পড়ুন- সিলিকন থেকে মহাকাশ: নতুন ট্রাম্প-জমানায় ভারত-যুক্তরাষ্ট্র প্রযুক্তি সম্পর্কের বিস্তার ও ভবিষ্যৎ

Related articles

মালদহে মমতা বন্দ্যোপাধ্যায়: হাঁটবেন ইংরেজবাজার প্রার্থীর সমর্থনে প্রচারে

নির্বাচনের আগে উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়েছে মালদহের একাংশে। কার্যত বহিরাগত রাজনৈতিক দলকে কাজে লাগিয়ে বাংলাকে বদনাম করার যে...

আজ পশ্চিমের দুই জেলায় অভিষেক: রয়েছে তারাপীঠ মন্দিরে পুজো

রাজ্যের এপ্রান্ত থেকে ওপ্রান্তে নির্বাচনী জনসভায় তৃণমূল প্রার্থীদের শক্তির পরিচয় সাধারণ মানুষকে করিয়ে দিচ্ছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক...

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...