Wednesday, June 10, 2026

কনসার্ট চলাকালীন মঞ্চে মুরগির গলা কেটে রক্তপান অরুণাচলের গায়কের! 

Date:

Share post:

লাইভ কনসার্ট চলাকালীন এ কী কাণ্ড ঘটালেন অরুণাচলের (Arunachal Pradesh) গায়ক! গান গাইতে গাইতে মুরগীর গলা কেটে রক্ত পান করে খবরের শিরোনামে কন ওয়াই সন (Kon Waii Son) । ভিডিও ভাইরাল হতেই গায়কের বিরুদ্ধে দায়ের হল এফআইআর। এমন ভয়ংকর কাণ্ড দেখে আঁতকে উঠছে সোশ্যাল মিডিয়া (Social media)।

গিটারের ঝংকারে আর গানের নেশায় যখন বুঁদ দর্শক ঠিক তখনই লাইভ কনসার্টে মুরগির গলা কেটে এক বাটি রক্ত খেয়ে ফেললেন কন ওয়াই সন (Kon Waii Son) । তারপর আবার খালি রক্তের পাত্র দর্শকের দিকে তুলে ধরে বিশ্বাসযোগ্যতা অর্জনের চেষ্টাও করলেন। গত ২৭ অক্টোবর অক্টোবর ইটানগরে আয়োজিত একটি অনুষ্ঠানে ঘটনাটি ঘটেছে। ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তে ভারতীয় ন্যায় সংহিতা, ২০২৩ ও দ্য প্রিভেনশন অফ ক্রুয়েলটি টু অ্যানিম্যাল (১৯৬০) আইনের ভিত্তিতে অরুণাচল প্রদেশ পুলিশের কাছে কালকের বিরুদ্ধে অভিযোগ জমা পড়েছে। মঙ্গলবার এফআইআর করা হয়েছে বলে খবর। অরুণাচল প্রদেশের সেপ্পা এলাকার বাসিন্দা কন ফোক-ফিউশন শিল্পী হিসেবে যথেষ্ট সুনাম অর্জন করেছেন। কিন্তু কোন পরিস্থিতিতে তিনি এমন ঘটনা ঘটালেন বা তাঁর মানসিক অবস্থা কেমন সবটাই খতিয়ে দেখতে চাইছে পুলিশ। ইতিমধ্যেই সমাজমাধ্যমে ক্ষমাও চেয়েছেন গায়ক। তিনি জানিয়েছেন গোটা ঘটনাটি হঠাৎ করেই ঘটেছে, পূর্ব পরিকল্পনা ছিল না। পাশাপাশি তিনি যে কোনভাবেই এই ধরণের কর্মকাণ্ডকে সমর্থন করেন না সেই কথাও জানিয়েছেন।

Related articles

বাড়ি ঢুকে হেনস্থা: ত্রাণ দুর্নীতিতে গ্রেফতার প্রাক্তন মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস

সাম্প্রতিক সময়ে একে পর এক তৃণমূল নেতৃত্বের গ্রেফতারি। তার মধ্যে এবার আরও এক প্রাক্তন মন্ত্রীকে দুর্নীতির অভিযোগে গ্রেফতার।...

প্রস্তুতি ২০২৯-এর: দীর্ঘ বৈঠকে সোনিয়া-মমতা

ইন্ডিয়া জোটের বৈঠকের পরে জোটের দুই গুরুত্বপূর্ণ শরিক দলের শীর্ষ নেতৃত্বের গুরুত্বপূর্ণ বৈঠক। দিল্লিতে সোনিয়া গান্ধী (Sonia Gandhi)...

বেলডাঙার অশান্তি: এনআইএ তদন্ত নিয়ে রাজ্যের অবস্থান জানতে চাইল হাইকোর্ট 

মুর্শিদাবাদের বেলডাঙায় পরিযায়ী শ্রমিকের অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে যে অশান্তির বাতাবরণ তৈরি হয়েছিল, সেই ঘটনার তদন্তভার কি কেন্দ্রীয়...

এবার নবান্ন! ক্ষমতায় এসেই শুরু গৈরিকীকরণ

বাংলায় তৃণমূল সরকারের সময়ে একের পর এক কেন্দ্রীয় প্রকল্প রং রাজনীতির শিকার হয়েছিল। যার ফলে বঞ্চিত হয়েছেন বাংলার...