Sunday, June 28, 2026

লোকসঙ্গীত শিল্পী সারদা সিনহার প্রয়াণে শোকপ্রকাশ রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর

Date:

Share post:

ক্যানসার কেড়ে নিল প্রাণ। ৫ নভেম্বর (বুধবার) রাত ৯টা ২০ মিনিটে প্রয়াত বিহারের খ্যাতনামা লোকসঙ্গীত শিল্পী সারদা সিনহা (Sharda Sinha)। ‘বিহার কোকিলা’র শোকপ্রকাশ করেছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু (Draupadi Murmu) এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। ব্লাড ক্যান্সারে আক্রান্ত শিল্পীর চিকিৎসা চলছিল দিল্লি এইমসে। ছট মহাপর্বের প্রথম দিনেই তাঁর মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে শিল্পীর পরিবারে।

ছট পুজোর উৎসব মানেই সারদা সিনহার গলার সুমধুর গান। কিন্তু এবারে থেমে গেল কণ্ঠ। সঙ্গীতশিল্পী হিসেবে কেরিয়ারের শুরু থেকেই সারদা লোকসঙ্গীতকেই বেছে নেন। শিল্পীকে শ্রদ্ধা জানিয়ে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু (Draupadi Murmu) লেখেন, ‘বিহার কোকিলা হিসেবে খ্যাত প্রখ্যাত সঙ্গীতশিল্পী ডা. সারদা সিনহার মৃত্যুসংবাদ অত্যন্ত দুঃখজনক। সারদা সিনহা বিহারি লোকগানের মৈথিলি, ভোজপুরি ভাষায় নিজের সুমধুর কণ্ঠের সৌজন্যে তুমুল জনপ্রিয়তা পেয়েছিলেন। আজ ছট পূজার দিনেও তাঁর সুরেলা গানে দেশ-বিদেশে এক অলৌকিক ভক্তির আবহ তৈরি হবে। তিনি ২০১৮ সালে শিল্পকলার ক্ষেত্রে পদ্মভূষণেও ভূষিত হন। তাঁর সুরেলা গান অমর হয়ে থাকবে। আমি তার পরিবার ও ভক্তদের প্রতি গভীর সমবেদনা জানাই।’

প্রধানমন্ত্রী লেখেন, ‘প্রখ্যাত লোকশিল্পী সারদা সিনহার মৃত্যুতে গভীরভাবে শোকাহত। তাঁর গাওয়া মৈথিলি এবং ভোজপুরি লোকগান গত কয়েক দশক ধরে অত্যন্ত জনপ্রিয়। ছটপুজোর বিশ্বাস সংক্রান্ত সুমধুর গানগুলো চিরকাল প্রতিধ্বনিত হবে। ওঁর চলে যাওয়া সঙ্গীত জগতের এক অপূরণীয় ক্ষতি। শোকের এই মুহূর্তে শিল্পীর পরিবার ও অনুরাগীদের পাশে রয়েছি। ওঁ শান্তি!’

সারদা সিনহার পুত্র অংশুমান সিনহাই (Angshuman Sinha ) সোশ্যাল মিডিয়ায় মায়ের প্রয়াণের খবর ভাগ করে নিয়েছেন। বৃহস্পতিতেই পাটনার গুলবি ঘাটে শিল্পীর শেষকৃত্য সম্পন্ন হবে।

Related articles

অবৈধভাবে দলীয় প্রতীক-নাম ব্যবহার! জালিয়াতির অভিযোগে ঋতব্রত শিবিরের বিরুদ্ধে থানায় তৃণমূল

দলীয় প্রতীক ও নাম ব্যবহারকে কেন্দ্র করে চরম টানাপড়েন! সম্পূর্ণ বেআইনিভাবে দলের নাম ব্যবহার করার অভিযোগে এবার সরাসরি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে তৃণমূল কর্মীদের উন্মাদনা হুগলিতে

একুশে জুলাইয়ের আগে তৃণমূলে নব উন্মাদনা। কর্মীদের মধ্যে প্রবল উৎসাহ। যারা চলে গিয়েছে, তাদের তোয়াক্কা না করে মমতা...

শোয়েবের দাদার শেষকৃত্যে পহেলগাম-হানার অভিযুক্তরা! তুঙ্গে বিতর্ক

ভারতের মাটিতে পহেলগাম জঙ্গি হামলার মূলচক্রী এবার প্রকাশ্য দিবালোকে, খোদ পাকিস্তানের প্রাক্তন পেসার শোয়েব আখতারের পারিবারিক শোকানুষ্ঠানে! রাওয়ালপিন্ডি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে রাজ্য জুড়ে প্রচার, ময়দানে তৃণমূলের আইটি সেল

একুশে জুলাইকে সামনে রেখে প্রস্তুতিতে নামল তৃণমূলের আইটি সেল। শনিবার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবনে আইটি সেলের উদ্যোগে...