Saturday, June 27, 2026

২৫ নভেম্বর শুরু শীতকালীন অধিবেশন, চলবে কত দিন?

Date:

Share post:

সংসদের শীতকালীন অধিবেশন শুরু হবে ২৫ নভেম্বর। চলবে প্রায় একমাস। অধিবেশন চলবে ২০ ডিসেম্বর পর্যন্ত। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর অনুমোদনের পর মঙ্গলবার একথা জানালেন কেন্দ্রের সংসদ বিষয়ক মন্ত্রী কিরেণ রিজিজু। উল্লেখ্য, মহারাষ্ট্র ও ঝাড়খণ্ড বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণার দুদিন পর সংসদে বসবে শীতকালীন অধিবেশন।

মঙ্গলবার এক্স হ্যান্ডলে শীতকালীন অধিবেশনের দিনক্ষণ জানান রিজিজু। সেখানে তিনি লেখেন, “ভারত সরকারের সুপারিশ মেনে রাষ্ট্রপতি সংসদের অধিবেশন আহ্বান করেছেন। ২৫ নভেম্বর থেকে শুরু ২০ ডিসেম্বর পর্যন্ত চলবে এই অধিবেশন। ” পাশাপাশি ২৬ নভেম্বর একটি বিশেষ অনুষ্ঠানের আয়োজন হতে চলেছে সংসদে। ৭৫ বছর আগে এদিনই সংবিধান সরকারিভাবে গৃহীত হয়েছিল। সেই উপলক্ষ্যেই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে । সংবিধান সদনের সেন্ট্রাল হলে এই অনুষ্ঠান হবে বলে জানিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী ।

সরকারি সূত্রে খবর, এই অধিবেশনে কয়েকটি গুরুত্বপূর্ণ বিল পাশ করাতে চায় কেন্দ্রীয় সরকার । সেই তালিকায় আছে ‘এক দেশ এক ভোট’ বিল থেকে শুরু করে ওয়াকফ বিল। ‘এক দেশ এক ভোট’ সংক্রান্ত প্রস্তাব ইতিমধ্যেই কেন্দ্রীয় মন্ত্রিসভার সবুজ সংকেত পেয়েছে ।

আরও পড়ুন- জল্পনার অবসান, রিয়াধ নয় এই জায়গায় হবে ২০২৫ আইপিএল-এর মেগা নিলাম

Related articles

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে তৃণমূল কর্মীদের উন্মাদনা হুগলিতে

একুশে জুলাইয়ের আগে তৃণমূলে নব উন্মাদনা। কর্মীদের মধ্যে প্রবল উৎসাহ। যারা চলে গিয়েছে, তাদের তোয়াক্কা না করে মমতা...

শোয়েবের দাদার শেষকৃত্যে পহেলগাম-হানার অভিযুক্তরা! তুঙ্গে বিতর্ক

ভারতের মাটিতে পহেলগাম জঙ্গি হামলার মূলচক্রী এবার প্রকাশ্য দিবালোকে, খোদ পাকিস্তানের প্রাক্তন পেসার শোয়েব আখতারের পারিবারিক শোকানুষ্ঠানে! রাওয়ালপিন্ডি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে রাজ্য জুড়ে প্রচার, ময়দানে তৃণমূলের আইটি সেল

একুশে জুলাইকে সামনে রেখে প্রস্তুতিতে নামল তৃণমূলের আইটি সেল। শনিবার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবনে আইটি সেলের উদ্যোগে...

আইনজীবীদের সঙ্গে ‘দুর্ব্যবহার’, কাঠগড়ায় বিজেপি বিধায়ক

কলকাতা হাইকোর্টের (Kolkata High Court) ফুড কোর্টে আইনজীবীদের সঙ্গে অত্যন্ত দুর্ব্যবহারের অভিযোগ উঠল বিজেপি (BJP MLA Druba Saha)...