Wednesday, April 8, 2026

যোগীরাজ্যে পুলিশের স্বেচ্ছাচারিতা, নাটকের আয়োজকের সঙ্গে অভব্য আচরণ উর্দিধারীদের

Date:

Share post:

বিজেপির ডাবল ইঞ্জিন রাজ্যে ক্ষমতার অপব্যবহার।উত্তরপ্রদেশের নাসিরাবাদে (Nasirabad, Uttarpradesh) এক নাটকের সংস্থার আয়োজককে থুতু চাটতে বাধ্য করল পুলিশ! ঘটনা সোশ্যাল মিডিয়ায় প্রকাশ পেতেই শোরগোল দেশ জুড়ে। যোগীরাজ্যের পুলিশের (UP Police) সমালোচনায় সরব হয়েছে রাজনৈতিক মহল।

নাসিরাবাদের কাপুরপুর গ্রামের প্রধানের এক প্রতিনিধি সুশীল শর্মা দীপাবলি উপলক্ষ্যে গ্রামে একটি নাটকের আয়োজন করা হয়। প্রশাসনের অনুমতি ছাড়া এই অনুষ্ঠান হচ্ছে বলে অভিযোগ ওঠে। এরপর পুলিশ রাতেই অনুষ্ঠান মঞ্চে পৌঁছে আয়োজক সুশীলকে রীতিমতো হুমকি দিতে থাকে। তিনি নাটক বন্ধ করতে রাজি না হলে সুশীল শর্মা এবং তাঁর সহযোগীদের আটক করে থানায় নিয়ে গিয়ে শারীরিকভাবে হেনস্থা করা হয়। থানায় মেঝেতে তাঁকে থুতু চাটতেও বাধ্য করে পুলিশ। গ্রামের প্রধান এই ঘটনায় পুলিশের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন। শুধু তাই নয়, নাসিরাবাদের এসএইচও শিবকান্ত পাণ্ডে তাঁর কাছ থেকে ২ লক্ষ ঘুষ চান বলেও জানান তিনি। টাকা না দিলে কড়া মামলার হুমকিও দেওয়া হয় বলে অভিযোগ করেন। শনিবার গ্রাম প্রধান পুলিশ সুপারের কাছে একটি লিখিত অভিযোগ দায়ের করে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।পুলিশের তরফ থেকে অভিযোগ অস্বীকার করা হয়েছে। রায়বেরেলির পুলিশ সুপার যশবীর সিং গোটা বিষয়টি গুরুত্ব দিয়ে দেখার পাশাপাশি স্থানীয় পুলিশ আধিকারিকদের বিরুদ্ধে ওঠা অভিযোগগুলি তদন্তের আশ্বাস দিয়েছেন। রাজনৈতিক মহল বলছে এটাই বিজেপি শাসিত রাজ্যের আসল ছবি। উত্তরপ্রদেশে ক্ষমতার অপব্যবহারের চূড়ান্ত নিদর্শন বুঝিয়ে দিল পুলিশ কতটা দলদাসে পরিণত হয়েছে।

Related articles

বঙ্গে দ্বিতীয় দফার নির্বাচন: তারকা প্রচারক তালিকা প্রকাশ তৃণমূলের

দ্বিতীয় দফার ৪০ জন তারকা প্রচারকদের (star campaigner) নামের তালিকা প্রকাশ করল দল। চেয়ারপার্সন মমতা বন্দ্যোপাধ্যায় এবং দলের...

বদমেজাজি জ্ঞানেশ! বৈঠকে বাদানুবাদ, ‘অপমান’ পর্যবেক্ষককে

জনপ্রতিনিধি থেকে সরকারি আধিকারিকদের প্রতি ভারতের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের আচরণ কতটা খারাপ তা স্পষ্ট করে দিয়েছিলেন...

ভোটার তালিকা ফ্রিজ কেন, ভোট দিতে না পারলে ট্রাইবুনাল কীসের? প্রশ্ন তুলে সরব মমতা

ট্রাইব্যুনালে বিচার হওয়ার আগেই কেন ভোটার তালিকা 'ফ্রিজ'? বুধবার, শ্রীরামপুরের নির্বাচনী প্রচারে গিয়ে নির্বাচন কমিশনের (Election Commission) সিদ্ধান্ত...

ভুলের খেসারত! চাপে পড়ে নারীর ক্ষমতায়ন নিয়ে গান বাঁধবেন বাদশা

নিজের নতুন গান 'টাটিরি' (Tatiri Song Controversy) ঘিরে বিতর্কের শেষ নেই বাদশার (Badshah)। গানের কথা ও দৃশ্যায়নে নারীদের...