Saturday, June 27, 2026

US President Election: এগিয়ে ট্রাম্প, পিছিয়ে কমলা! সুইং স্টেটের গণনায় নজর 

Date:

Share post:

সাদা বাড়ির দখলে চলছে হাড্ডাহাড্ডি লড়াই (US Election 2024)। বুধবার সকাল পর্যন্ত যা ট্রেন্ড তাতে আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনে বুথ ফেরত সমীক্ষার ফলাফল ভুল প্রমাণিত হতে চলেছে!গণনা যত এগোচ্ছে প্রাথমিক প্রবণতায় ততই কমলা হ্যারিসকে (Kamala Harris) পিছনে ফেলছেন ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)। সংবাদমাধ্যম ‘নিউ ইয়র্ক টাইমস’-এর তথ্য অনুযায়ী, এখনও পর্যন্ত ফ্লোরিডা, টেক্সাসের মতো প্রদেশগুলিতে জয়ী রিপাবলিকানরা। সেখানে কমলার ঝুলিতে রয়েছে নিউ ইয়র্ক, ইলিনয়েস-সহ বেশ কয়েকটি প্রদেশ। ভারতীয় সময় বুধবার সকাল সাড়ে নটা পর্যন্ত, রিপাবলিকানরা ২১০ আসনে এবং ডেমোক্র্যাটরা ১১৩ আসনে এগিয়ে রয়েছে। সাত সুইং স্টেটের গণনা এখনও বাকি। তাই যেকোনও মুহূর্তে সমীকরণ বদলে যেতে পারে বলে মনে করা হচ্ছে।

আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনে (US election 2024) বুথ ফেরত সমীক্ষা ডেমোক্র্যাট প্রার্থীকে এগিয়ে রেখেছিল। কিন্তু গণনা যত এগোচ্ছে ততই চওড়া হাসি ট্রাম্পের মুখে। এখন সবার নজর ব্যাটেল গ্রাউন্ড স্টেট’ নামে পরিচিত সাত প্রদেশের ফলাফলের দিকে। পেনসিলভেনিয়া, উইসকনসিন, মিশিগান, জর্জিয়া, অ্যারিজ়োনা, নর্থ ক্যারোলাইনা এবং নেভাডা এ বার প্রেসিডেন্ট ভোটে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

Related articles

অবৈধভাবে দলীয় প্রতীক-নাম ব্যবহার! জালিয়াতির অভিযোগে ঋতব্রত শিবিরের বিরুদ্ধে থানায় তৃণমূল

দলীয় প্রতীক ও নাম ব্যবহারকে কেন্দ্র করে চরম টানাপড়েন! সম্পূর্ণ বেআইনিভাবে দলের নাম ব্যবহার করার অভিযোগে এবার সরাসরি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে তৃণমূল কর্মীদের উন্মাদনা হুগলিতে

একুশে জুলাইয়ের আগে তৃণমূলে নব উন্মাদনা। কর্মীদের মধ্যে প্রবল উৎসাহ। যারা চলে গিয়েছে, তাদের তোয়াক্কা না করে মমতা...

শোয়েবের দাদার শেষকৃত্যে পহেলগাম-হানার অভিযুক্তরা! তুঙ্গে বিতর্ক

ভারতের মাটিতে পহেলগাম জঙ্গি হামলার মূলচক্রী এবার প্রকাশ্য দিবালোকে, খোদ পাকিস্তানের প্রাক্তন পেসার শোয়েব আখতারের পারিবারিক শোকানুষ্ঠানে! রাওয়ালপিন্ডি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে রাজ্য জুড়ে প্রচার, ময়দানে তৃণমূলের আইটি সেল

একুশে জুলাইকে সামনে রেখে প্রস্তুতিতে নামল তৃণমূলের আইটি সেল। শনিবার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবনে আইটি সেলের উদ্যোগে...