Sunday, April 12, 2026

ট্রাম্পের প্রত্যাবর্তনে শুরু লাফ! ঊর্ধ্বমুখী ভারতের শেয়ার বাজার

Date:

Share post:

আমেরিকায় প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের জয় কার্যত স্পষ্ট। মঙ্গলবার সকাল থেকে এই ইঙ্গিত পেতেই চড়তে শুরু করেছে ভারতের শেয়ার বাজার (Share market)। বুধবার ৯১৩ পয়েন্ট বেড়ে ৮০ হাজারের গণ্ডি পার করেছে সেনসেক্স (Sensex)। ঠিক একইভাবে বেড়েছে নিফটিও (NIFTY)।

বিগত ৩০ দিন ধরে রক্তক্ষরণ চলছিল ভারতের শেয়ার মার্কেটে (share market)। এই কদিনে ভারতের বাজার থেকে বিনিয়োগ কমাচ্ছিলেন বিদেশি বিনিয়োগকারীরা। তবে শোনা যাচ্ছিল, আমেরিকায় প্রেসিডেন্ট ভোটে ট্রাম্প (Donald Trump) জয়ী হলে ঘুরে দাঁড়াবে ভারতের শেয়ার মার্কেট। আর তাই হল। এই মুহূর্তে সেনসেক্স (Sensex) ছাড়িয়েছে ৮০ হাজার। পাশাপাশি ২৬৩-এর বেশি পয়েন্ট বেড়ে নিফটি (NIFTY) ছাড়িয়েছে ২৪ হাজার।

আজ শেয়ারবাজের সবচেয়ে বেশি উত্থান হয়েছে গেইল ইন্ডিয়া লিমিটেড (GAIL), আদানি এনার্জি সলিউশান, ভারত ইলেক্ট্রনিক্স, টিসিএস (TCS), ইনফোসিস (INFOSYS), এইচসিএল (HCL)-এর মতো শেয়ারগুলিতে। এদিকে একাধিক শেয়ারেও পতন হয়েছে। ধাক্কা খেয়েছে ব্যাঙ্কিং সেক্টরের একাধিক সংস্থা থেকে এফএমসিজি সংস্থাগুলির একাধিক শেয়ারে।

Related articles

SIR শুনানির আগের ভোটদানের অধিকার নিয়ে গুরুত্বপূর্ণ রায় সুপ্রিম কোর্টের

বাংলায় এসআইআর করে যেভাবে ন্যায্য ভোটারদের ভোটদানের অধিকার হরণ করার খেলা খেলছে জাতীয় নির্বাচন কমিশন (ECI), তার প্রতিবাদ...

গান্ধীজিকে ‘দেশদ্রোহী’ তকমা! ধূপগুড়িতে নির্বাচনী সভায় দাঁড়িয়ে চরম ঔদ্ধত্য বিজেপি প্রার্থীর

ভোটের ময়দানে হার-জিতের লড়াই থাকেই, কিন্তু  জাতির জনক মহাত্মা গান্ধীকে স্রেফ রাজনৈতিক ফায়দা তুলতে প্রকাশ্যে ‘দেশদ্রোহী’ বলে দাগিয়ে...

বলিউডে পা রাখছেন আশা ভোঁসলের নাতনি

সুর সম্রাজ্ঞী আশা ভোঁসলের প্রয়াণে এই মুহূর্তে বিশাল শূন্যতা বিনোদন জগতে। হাসপাতালে ভর্তি হওয়া থেকেই সোশ্যাল মিডিয়ায় বর্ষীয়ান...

বাংলাবিরোধীদের বিরুদ্ধে বদলা চাই! খণ্ডঘোষের সভা থেকে মোদিকে চড়া সুর মমতার

‘এবার বদলা হবে, তবে সেই বদলা হবে গণতান্ত্রিক উপায়ে।’ রবিবার পূর্ব বর্ধমানের খণ্ডঘোষের নির্বাচনী জনসভা থেকে এই ভাষাতেই...