Saturday, June 27, 2026

কমছে তাপমাত্রা নামছে পারদ, চলতি সপ্তাহেই শীতের আমেজ!

Date:

Share post:

ভ্যাপসা গরম উধাও, কমতে শুরু করেছে ফ্যানের স্পিড। রাতের দিকে জেলায় জেলায় নামছে পারদ, ভরে কুয়াশার দেখা মিলছে। চলতি সপ্তাহেই শীতের (Winter ) আমেজ উপভোগ করতে শুরু করবেন দক্ষিণবঙ্গবাসী! যদিও নভেম্বরের প্রকৃতিতে হেমন্তের রেশ পুরোপুরি বহাল। আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Department) বলছে, এখনই জাঁকিয়ে শীত পড়ার সম্ভাবনা নেই। তবে সপ্তাহ শেষের দিকে এক লাফে দুই থেকে তিন ডিগ্রি পারদ পতন হবে।

বৃষ্টি বিদায় নিয়েছে। বুধবার কলকাতা এবং পার্শ্ববর্তী অঞ্চলে সর্বত্র তাপমাত্রা ৩১ ডিগ্রি এবং সর্বনিম্ন ২৩ এর আশেপাশে ঘোরাফেরা করবে। দুই ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। কয়েক পশলাতে ভিজতে পারে কলকাতাও। বৃহস্পতিবার থেকে রাজ্যে মূলত শুষ্ক আবহাওয়া থাকবে। আগামী ২৫ নভেম্বর নাগাদ পুরোপুরি তাপমাত্রার পরিবর্তন হওয়া শুরু হবে। হাওয়া অফিস বলছে, সর্বনিম্ন তাপমাত্রা আরও কমে শীতের আগমনী বার্তা মিলবে ডিসেম্বরের শুরুর দিকে।

Related articles

অবৈধভাবে দলীয় প্রতীক-নাম ব্যবহার! জালিয়াতির অভিযোগে ঋতব্রত শিবিরের বিরুদ্ধে থানায় তৃণমূল

দলীয় প্রতীক ও নাম ব্যবহারকে কেন্দ্র করে চরম টানাপড়েন! সম্পূর্ণ বেআইনিভাবে দলের নাম ব্যবহার করার অভিযোগে এবার সরাসরি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে তৃণমূল কর্মীদের উন্মাদনা হুগলিতে

একুশে জুলাইয়ের আগে তৃণমূলে নব উন্মাদনা। কর্মীদের মধ্যে প্রবল উৎসাহ। যারা চলে গিয়েছে, তাদের তোয়াক্কা না করে মমতা...

শোয়েবের দাদার শেষকৃত্যে পহেলগাম-হানার অভিযুক্তরা! তুঙ্গে বিতর্ক

ভারতের মাটিতে পহেলগাম জঙ্গি হামলার মূলচক্রী এবার প্রকাশ্য দিবালোকে, খোদ পাকিস্তানের প্রাক্তন পেসার শোয়েব আখতারের পারিবারিক শোকানুষ্ঠানে! রাওয়ালপিন্ডি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে রাজ্য জুড়ে প্রচার, ময়দানে তৃণমূলের আইটি সেল

একুশে জুলাইকে সামনে রেখে প্রস্তুতিতে নামল তৃণমূলের আইটি সেল। শনিবার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবনে আইটি সেলের উদ্যোগে...