Wednesday, March 11, 2026

‘বর্ডার গাভাস্কর ট্রফিতে ভারতের বিরুদ্ধে দাপট থাকবে অজিদের’, বললেন পন্টিং

Date:

Share post:

নিউজিল্যান্ড সিরিজ অতীত। ঘরের মাঠে নিউজিল্যান্ডের কাছে লজ্জার হোয়াইটওয়াশের পর এবার টিম ইন্ডিয়ার সামনে অস্ট্রেলিয়া। ২২ নভেম্বর থেকে শুরু বর্ডার গাভাস্কর কাপ। অজিদের বিরুদ্ধে পাঁচ টেস্টের সিরিজ খেলতে যাচ্ছে রোহিত শর্মার ভারত। ক্রিকেট বিশেষজ্ঞরা মনে করছেন, রোহিত-বিরাট কোহলির মতো দুই মহাতারকার খারাপ ফর্ম, মহম্মদ শামির মতো ফাস্ট বোলারের অনুপস্থিতিতে বর্ডার-গাভাসকর ট্রফি ধরে রাখা খুব কঠিন ভারতের কাছে। আর এরই মধ্যে ভারতের সাম্প্রতিক বিপর্যয়ের ফায়দা নিতে মনস্তাত্ত্বিক চাপ বাড়ানোর খেলা শুরু করেছে অস্ট্রেলীয়রা। নিজের আগের অবস্থানে থেকেই রিকি পন্টিংয়ের ভবিষ্যদ্বাণী, সিরিজ ৩-১ ফলে জিতবে অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের মতে এবারের বর্ডার গাভাস্কর ট্রফিতে দাপট দেখাবে অজিরা।

এই নিয়ে আইসিসি-কে দেওয়া সাক্ষাৎকারে পন্টিং বলেছেন, ‘‘শামি না থাকায় ভারতের বোলিং গ্রুপে বিরাট ফাঁক তৈরি হয়েছে। আমি মনে করি, টেস্ট ম্যাচে ২০ উইকেট নেওয়াই বড় চ্যালেঞ্জ হতে যাচ্ছে ভারতের কাছে। তবে ওদের ব্যাটাররা এখানে রান করবে, এই ব্যাপারে আমার কোনও সন্দেহ নেই।’’

পন্টিং এরপর যোগ করেন, ‘‘আমার মনে হয়, পাঁচ টেস্টের সিরিজে ভারত খুব সম্ভবত একটি টেস্ট জিততে পারে। অস্ট্রেলিয়া অনেক বেশি তৈরি হয়ে নামবে। অজি স্কোয়াডের অভিজ্ঞতাও বেশি। আমরা এটাও জানি, ঘরের মাঠে অস্ট্রেলীয়দের হারানো কতটা কঠিন। তাই আমি আগে যা বলেছিলাম তা থেকে সরে না এসেই বলছি, অস্ট্রেলিয়া সিরিজ জিতবে ৩-১ ব্যবধানে।’’

সিরিজে সর্বোচ্চ রান সংগ্রাহকের লড়াইয়ে পন্টিংয়ের বাজি ঋষভ পন্থ ও স্টিভ স্মিথ। প্রাক্তন তারকা বললেন, ‘‘সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার লড়াইয়ে স্মিথ ও পন্থ থাকবে। তবে স্মিথের দিকে আমি ঝুঁকে থাকব। কারণ, সিরিজে ওর পছন্দের ৪ নম্বর পজিশনে ব্যাট করবে। জস (হ্যাজলউড) সবচেয়ে বেশি উইকেট পেতে পারে।’’

 

spot_img

Related articles

জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে ইমপিচমেন্ট প্রস্তাব: শেষ পর্যায়ে সই সংগ্রহ, শীঘ্রই পেশ

মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে অপসারণের জন্য ইমপিচমেন্ট প্রস্তাবের নোটিশ আনতে শেষ পর্যায়ে সই সংগ্রহ প্রক্রিয়া। এসআইআর (SIR)...

কর্মসংস্থানের সুযোগ বাড়াতে নতুন উদ্যোগ: সংখ্যালঘু চাকরিপ্রার্থীদের বিশেষ প্রশিক্ষণ

কর্মসংস্থানের জন্য নতুন পদ সৃষ্টিই নয়, চাকরিপ্রার্থীদের প্রশিক্ষণেও নতুন দিশা দেখিয়েছে বাংলার বর্তমান প্রশাসন। যার প্রত্যক্ষ ফল সর্বভারতীয়...

IPL-এ ভোটের ছায়া! ২০ ম্যাচের সূচি ঘোষিত, উদ্বোধনী খেলা চিন্নাস্বামীতে

টি-টোয়েন্টি বিশ্বকাপের উত্তেজনা শেষ হতেই এবার নজর বিশ্বের সবচেয়ে বড় ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট লিগে। বুধবার আনুষ্ঠানিকভাবে আইপিএল ২০২৬-এর (IPL...

১০ বছরে সংসদ মুলতুবি হওয়ায় ৩,৩০০ কোটি ক্ষতি: স্পিকার-অনাস্থায় তথ্য পেশ সায়নীর

গণতন্ত্রের কণ্ঠরোধে ও সর্বত্র নিজেদের বক্তব্যকে প্রতিষ্ঠা করতে একেক সময়ে একেক নীতি নিয়েছে। সাধারণ মানুষের জন্য যখন টাকা...