Tuesday, June 23, 2026

ছটের ভিড়ে নিখোঁজ শিশু, ‘অভিষেকের দূত’-তৎপরতায় উদ্ধার

Date:

Share post:

ছটপুজোর (Chhatpuja) ভিড়ের মধ্য হাওড়ার রামকৃষ্ণপুর ঘাটে হারিয়ে গিয়েছিল তিন শিশু। ‘অভিষেকের দূত’দের (Abhisheker Doot) উদ্যোগে হারিয়ে যাওয়া সেই ৩ শিশুকে উদ্ধার করে ফিরিয়ে দেওয়া হল পরিবারের কাছে।

ছটপুজো উপলক্ষে হাওড়ায় (Howrah) যুব তৃণমূল কংগ্রেসের কর্মীরা ‘অভিষেকের দূত’ হিসেবে মানুষের পাশে থাকছেন। প্রতিটি গঙ্গার ঘাটেই শিবির করে কড়া নজরদারি চালাচ্ছেন তাঁরা। সেরকমই রামকৃষ্ণপুর ঘাটে (Ramkrishnapur Ghat) মধ্য হাওড়া যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি অভিষেক চট্টোপাধ্যায়ের নেতৃত্বে ‘অভিষেকের দূত’রা পুর্ণার্থীদের সাহায্যের জন্য হাজির ছিলেন।

এদিন ভিড়ের চাপে সেখানে ৩ শিশু হারিয়ে যায়। যুব তৃণমূল কর্মীদের তৎপরতায় হারিয়ে যাওয়া ওই তিন শিশুকে উদ্ধার করে তাদের বাড়ির লোকের কাছে ফিরিয়ে দেওয়া হয়। এছাড়াও পুর্ণার্থীদের জল, সরবত প্রয়োজনে হাত ধরে রাস্তা পারাপার করে দেওয়ার মতো কাজও করেন ‘অভিষেকের দূত’রা। মধ্য হাওড়া যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি অভিষেক চট্টোপাধ্যায় জানান, আমরা সবসময় অভিষেকের দূত (Abhisheker Doot) হিসেবে মানুষের পাশে থাকছি। কারোর কোনও সমস্যা হলে তৎক্ষণাৎ তাঁদের সাহায্যে এগিয়ে যাচ্ছি। ভিড়ের মধ্যে হারিয়ে যাওয়া তিনজন শিশুকে উদ্ধার করে তাদের বাবা-মায়ের কাছে ফিরিয়ে দেওয়া হয়েছে।

Related articles

কাতারে গ্যাস উৎপাদন কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১২ ভারতীয়

কাতারে গ্যাস উৎপাদন কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণ( LNG Plant Explosion)। এই ঘটনায় প্রাণ হারালেন ১৩ জন, নিহতদের মধ্যে ১২...

পশ্চিমবঙ্গ দিবসে ‘সোনার বাংলা’ গড়ার প্রতিশ্রুতি দিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি মুখ্যমন্ত্রীর

২০ শে জুন পশ্চিমবঙ্গ দিবস এবং ২১ শে জুন বাংলা জুড়ে যোগ দিবস পালন করার পরে সোনার বাংলা...

মাদ্রাসা ও সংখ্যালঘু শিক্ষাখাত: প্রথম বাজেটেই ৬০ শতাংশ কোপ রাজ্যের

প্রথম বাজেটেই সংখ্যালঘু কল্যাণ ও মাদ্রাসা শিক্ষাখাতে বরাদ্দে বড়সড় কাটছাঁট করল রাজ্যের নতুন বিজেপি সরকার। সব ক্ষেত্রে ঢালাও...

Weather Update: উত্তরে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, আজ কেমন থাকবে দক্ষিণবঙ্গের আবহাওয়া?

বিগত কয়েকদিনের বৃষ্টি এবং মেঘলা আবহাওয়া গরমের দাবদাহ থেকে অনেকটাই মুক্তি দিয়েছে বঙ্গবাসীকে। সোমবার কলকাতা তথা দক্ষিণবঙ্গে হালকা...