Wednesday, June 24, 2026

মেগা নিলামের আগে রঞ্জিতে ব্যাট হাতে দাপট শ্রেয়সের, করলেন দ্বিশতরান

Date:

Share post:

সামনেই ২০২৫ আইপিএল-এর মেগা নিলাম। তার আগে ব্যাট হাতে ঝলসে উঠলেন কলকাতা নাইট রাইডার্সের প্রাক্তন অধিনায়ক শ্রেয়স আইয়র। বৃহস্পতিবার রঞ্জি ট্রফিতে ওড়িশার বিরুদ্ধে দ্বিশতরান করেন শ্রেয়স। ২২৮ বলে ২৩৩ রান করেন তিনি। এর আগে মহারাষ্ট্রের বিরুদ্ধেও ১৪২ রান করেন কেকেআরের প্রাক্তন অধিনায়ক।

রঞ্জি ট্রফিতে শেষ বার ২০১৫-র অক্টোবরে দ্বিশতরান করেছিলেন শ্রেয়স। প্রথম শ্রেণির ক্রিকেটে শেষ শতরান ২০১৭-১৮ সালে। অস্ট্রেলিয়া ‘এ’ দলের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচে। দীর্ঘদিন জাতীয় দলে ডাক পাচ্ছেন না শ্রেয়স। এবছরের ফেব্রুয়ারিতে শেষবার ভারতের হয়ে টেস্ট খেলেছিলেন শ্রেয়স। কিন্তু অস্ত্রোপচারের পর আবার পিঠে ব্যথা হওয়ায় বিশ্রামের পরামর্শ দেওয়া হয়। তারপর আর জাতীয় দলে ফিরতে পারেননি। এমনকি ছেড়ে দেওয়া হয়েছে কলকাতার পক্ষ থেকে।

এদিকে ২৪ ও ২৫ নভেম্বর সৌদি আরবে বসতে চলেছে ২০২৫ আইপিএলের মেগা নিলাম। ইতিমধ্যে প্রতিটি ফ্র্যাঞ্চাইজি তাঁদের রিটেনসন লিস্ট জমা দিয়েছে। যেখানে কলকাতা নাইট রাইডার্স দলের রিটেনসন তালিকায় রিঙ্কু সিং, আন্দ্রে রাসেল, সুনীল নারিনদের নাম দেখা গেলেও অধিনায়ক শ্রেয়স আইয়ারের নাম দেখা যায়নি। অর্থাৎ মেগা নিলামে দেখা যাবে শ্রেয়সের নাম। আর সেই মেগা নিলামের আগেই পারফর্মেন্সে দাপট দেখালেন শ্রেয়স।

আরও পড়ুন- অধিনায়কের সঙ্গে ঝামেলা মাঠ ছেড়ে বেরিয়ে গেলেন ওয়েস্ট ইন্ডিজের বোলার


Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...