Saturday, June 27, 2026

প্রকৃতি সচেতনতা বাড়াতে অভিনব উদ্যোগ মার্লিন গ্রুপের

Date:

Share post:

মানুষ এবং প্রকৃতির মধ্যে সুসম্পর্ক ও অস্তিত্ব সচেতনতা তৈরি করতে দ্বিতীয়বার এমন উদ্যোগ নিল মার্লিন গ্রুপ। কলকাতার প্রকৃতিকে ক্যামেরায় তুলে ধরতে নেচার ফটোগ্রাফি কনটেস্ট এর মত আকর্ষণীয় উদ্যোগ নিয়েছে এই সংস্থা। এই ফটোগ্রাফি প্রতিযোগিতার নাম মার্লিন গ্রিন ফ্রেমস ২০২৪। এই ধরনের উদ্যোগের আয়োজনের প্রধান উদ্দেশ্য হল পরিবেশ সংরক্ষণ, মানুষ এবং প্রকৃতির অন্যান্য উদ্ভিদ ও প্রাণীর সহাবস্থানের গুরুত্ব সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা।

বুধবার প্রিন্সটন ক্লাবে অনুষ্ঠানের অনুষ্ঠানিক ঘোষণা করা হয়। উপস্থিত ছিলেন, মার্লিন গ্রুপের চেয়ারম্যান শ্রী সুশীল মোহতা , দক্ষিণ ২৪ পরগনার বিভাগীয় প্রাক্তন বন কর্মকর্তা ও বর্তমানে জাইকা এর জয়েন্ট ডিরেক্টর শ্রী মিলন মন্ডল , বিশিস্ট অধ্যাপক এবং তথ্যচিত্র পরিচালক শ্রীমতি শুভা দাস মল্লিক ও পুরস্কার বিজয়ী ফটোগ্রাফার লেখক এবং এই বছরের প্রতিযোগিতার মেন্টর সন্দিপন মুখার্জীর এবং ইন্ডিয়ান ফটোগ্রাফিক একাডেমির প্রতিষ্ঠাতা ও ফটোগ্রাফার সায়ন চৌধুরীর মত বিশিষ্টরা। এই প্রতিযোগিতার নলেজ পার্টনার হিসাবেও রয়েছেন ইন্ডিয়ান ফটোগ্রাফিক একাডেমি।
উল্লেখ্য গতবারের এই নেচার ফটোগ্রাফি প্রতিযোগিতা থেকে উঠে এসেছিল অনেক হারিয়ে যাওয়া প্রজাতির ছবি, তাদের মধ্যে ছিল, বিশেষ প্রজাতির শেয়াল ও পাখি, জংলী বিড়াল সহ কলকাতার অন্দরের পরিবেশের ছবি। চলতি বছর এই ফটোগ্রাফি প্রতিযোগিতায় অংশ নিচ্ছেন ১০০ এর বেশি ফটোগ্রাফার। যাদের ছবি নিয়ে পরবর্তীতে অ্যাক্রোপলিস মলে চিত্র প্রদর্শণী করা হবে জানিয়েছেন মার্লিন গ্রুপের চেয়ারম্যান শ্রী সুশীল মোহতা।

আরও পড়ুন- ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট হওয়ার ২৪ ঘণ্টার মধ্যেই উর্ধ্বমুখী ক্রুড অয়েলের দর

Related articles

শোয়েবের দাদার শেষকৃত্যে পহেলগাম-হানার অভিযুক্তরা! তুঙ্গে বিতর্ক

ভারতের মাটিতে পহেলগাম জঙ্গি হামলার মূলচক্রী এবার প্রকাশ্য দিবালোকে, খোদ পাকিস্তানের প্রাক্তন পেসার শোয়েব আখতারের পারিবারিক শোকানুষ্ঠানে! রাওয়ালপিন্ডি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে রাজ্য জুড়ে প্রচার, ময়দানে তৃণমূলের আইটি সেল

একুশে জুলাইকে সামনে রেখে প্রস্তুতিতে নামল তৃণমূলের আইটি সেল। শনিবার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবনে আইটি সেলের উদ্যোগে...

আইনজীবীদের সঙ্গে ‘দুর্ব্যবহার’, কাঠগড়ায় বিজেপি বিধায়ক

কলকাতা হাইকোর্টের (Kolkata High Court) ফুড কোর্টে আইনজীবীদের সঙ্গে অত্যন্ত দুর্ব্যবহারের অভিযোগ উঠল বিজেপি (BJP MLA Druba Saha)...

পাতাল থেকে তুলে এনে গ্রেফতার করতে হবে: বাগনানে প্রশান্ত-খুনে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর

অভিযুক্তদের পাতাল থেকে হলেও খুঁজে বের করতে হবে। নিহত বিজেপি (BJP) কর্মী প্রশান্ত দে-এর (Prasanta Dey) বাগনানে বাড়িতে...