Friday, February 27, 2026

বিরোধীদের মুখ বন্ধ করা হচ্ছে, ফের অভিযোগ কল্যাণের

Date:

Share post:

বিরোধীদের কথা শোনা হচ্ছে না ফের অভিযোগ করলেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। বিরোধীদের রীতিমতো অপমান মূলক কথাবার্তা শুনতে হচ্ছে বলে অভিযোগ করেন তিনি্। যে পদ্ধতিতে যে পিসি চলছে তা সাংবিধানিক পদ্ধতির বিরোধী বলে অভিযোগ। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে অধ্যক্ষের সঙ্গে এই বিষয়টি দৃষ্টি আকর্ষণ করে দেখাও করা হয় বলে তিনি জানান।

কথা শোনা তো দূরত্ব টানা সাত থেকে আট ঘন্টা মিটিংয়ের নামে হেনস্থা করা হচ্ছে বলে সাফ জানান তিনি।সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, যে কোনও বিষয়ে বিরোধীদের কথা শোনা তো দূর অস্ত, সামান্য সম্মানটুকুও দেওয়া হচ্ছে না।কোনও বিষয় নিয়ে বলতে গেলে অযথা হয়রানি করা হচ্ছে।লোকসভার অধ্যক্ষকে বিষয়টি নিয়ে জানিয়েও কোনও লাভ হয়নি।

এদিন তিনি বলেন, যে কোনও বিষয় নিয়ে বিরোধীরা যদি বলার সুযোগ না পায়, যদি তাদের কন্ঠরোধ করা হয়, তবে পুরোটাই একপেশে হয়ে যায়। একাধিকবার বিষয়টি নিয়ে দৃষ্টি আকর্ষণ করেও কোনও সুরাহা মেলেনি।প্রয়োজনে আগামিদিনে এই বিষয়ে আরও বড় পদক্ষেপ নেওয়া হবে বলে জানান তিনি।

এরই পাশাপাশি, ট্রাম্পের ‘বয়স’ স্মরণ করিয়ে দিলেন শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার তিনি বলেন,’ট্রাম্প জেতার পর এটা মনে হল, রাজনীতিতে বয়স ফ্যাক্টর নয়’। তিনি বলেন,’জেপিসি কমিটির চেয়ারম্যান দেশের স্বার্থে কাজ করছেন না। নিজেদের অ্যাজেন্ডা মোতাবেক অগণতান্ত্রিক কাজ করছেন। বিরোধীদের কোনও কথা শোনা হচ্ছে না। এদিন তিনি বলেন, পশ্চিমবঙ্গের রাজনীতিতে সারা বাংলার মানুষ যাকে গ্রহণ করেছেন, তাঁর নাম অভিষেক বন্দ্যোপাধ্যায়। মমতার পর তিনিই নেতৃত্ব দিতে পারেন। অভিষেক আগামী দিনে প্রশাসনের শীর্ষে আসবে, তা নিয়ে কোনও দ্বিধা নেই।

3.
4.
5.
6.
7.
8.
9.
10.
11.

spot_img

Related articles

শনিতে ভোটার তালিকা প্রকাশ, জেনে নিন কীভাবে খুঁজবেন নিজের নাম

রাজ্যে এসআইআর (SIR)পরবর্তী ভোটার তালিকা প্রকাশিত হবে আগামী ২৮ ফেব্রুয়ারি, শনিবার। লজিক্যাল ডিসক্রিপেন্সির নামে বারবার হয়রান হতে হয়েছে...

প্রয়াত ক্রিকেটার রিঙ্কু সিংয়ের বাবা

বিশ্বকাপের মাঝেই পিতৃ বিয়োগ ক্রিকেটার রিঙ্কু সিংয়ের (Rinku Singh)। চতুর্থ পর্যায়ের লিভার ক্যান্সারে আক্রান্ত ছিলেন খচান্দ্র সিং (Khachandra...

স্বপ্নের বিয়ে: উদয়পুরের ডেস্টিনেশনে বিয়ের পরে আবেগঘন পোস্ট বিজয়-রশ্মিকার

কখনও হৈ হৈ করে হাসছেন। কখনও সেই হাসির মধ্যেই চোখ ভরে যাচ্ছে জলে। সঙ্গী সাথীদের খুনসুটি দেখে মনে...

উন্নয়নের ভূয়সী প্রশংসা:  কলকাতা পুরসভার ইফতারে মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে সর্বধর্মের সমন্বয়

বাংলার সংস্কৃতিতে যে সহনশীলতা ও ধর্মীয় সহিষ্ণুতার ঐতিহ্য ছিল, তা বাইরের শত্রুরা নষ্ট করার চেষ্টা করলেও তাতে যে...