Wednesday, June 24, 2026

ভারতীয় কুস্তিকে বাঁচাতে এবার প্রধানমন্ত্রীকে অনুরোধ সাক্ষীর, কী বললেন তিনি?

Date:

Share post:

ভারতীয় কুস্তিকে বাঁচাতে এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে অনুরোধ করলেন কুস্তিগির সাক্ষী মালিক। সাক্ষীর মতে ভারতীয় কুস্তি সংস্থার সভাপতির পদ থেকে ব্রিজভূষণ শরণ সিং পদত্যাগ করলেও, এখনও সংস্থার দখল ব্রিজভূষণের হাতেই রয়েছে। সেই কারণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী মনসুখ মান্ডবীয়াকে অনুরোধ করেছেন ব্রিজভূষণের হাত থেকে ভারতীয় কুস্তিকে বাঁচাতে।

এই নিয়ে সাক্ষী বলেন,” গত বছর থেকেই ব্রিজভূষণ ও তাঁর অধীনে থাকা কুস্তি সংস্থা কীভাবে কুস্তিগিরদের সমস্যায় ফেলেছে তা গোটা দেশ দেখেছে। আমরা প্রতিবাদ করায় হেনস্থা করা হয়েছে। বাধ্য হয়ে আমি কুস্তি ছেড়েছি। তারপরে কেন্দ্রীয় সরকার কুস্তি সংস্থাকে নিলম্বিত করেছে। কিন্তু কুস্তি সংস্থা নিজেদের কাজ চালিয়ে যাচ্ছে। প্রধানমন্ত্রী ও ক্রীড়ামন্ত্রীর কাছে আমার অনুরোধ, বিষয়টি গুরুত্ব দিয়ে দেখুন।” এখানেই না থেমে সাক্ষী আরও বলেন,” সরকার নিলম্বিত করার পরও কুস্তি সংস্থা কী ভাবে নিজেদের কাজ চালায়? হাই কোর্টও কাজ বন্ধ করার নির্দেশ দিয়েছে। কিন্তু ওরা কোনও নির্দেশই শুনছে না। আদালত যখন প্রশ্ন করছে তখন ওরা কুস্তিগিরদের এগিয়ে দিচ্ছে। ওদের ভবিষ্যতের কথা বলে সময় নিচ্ছে। প্রধানমন্ত্রীর কাছে আমার অনুরোধ, আপনার যদি মনে হয় কুস্তি সংস্থার অধীনে মহিলা কুস্তিগিরেরা সুরক্ষিত থাকবে তাহলে ওদের কাজ করতে দিন। নইলে পদক্ষেপ করুন। ভারতীয় কুস্তিকে বাঁচান।” সাক্ষীর অভিযোগ, কেন্দ্রীয় সরকার বা আদালতের কোনও নির্দেশ কুস্তি সংস্থা মানছে না। এখন কুস্তি সংস্থার মাথায় রয়েছেন ব্রিজভূষণ-ঘনিষ্ঠ সঞ্জয় সিং। তিনিও একই কাজ করছেন বলে অভিযোগ সাক্ষীর।

আরও পড়ুন- সত্যিই কি খেলিফ পুরুষ? মেডিক্যাল রিপোর্ট ফাঁস হতেই আদালতে অলিম্পিক্সে পদক জয়ী বক্সার

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...