Wednesday, June 24, 2026

উৎসবের মধ্য দিয়ে মানুষকে ভালবেসে সবাইকে এগিয়ে আসার ডাক কুণালের

Date:

Share post:

শুধুমাত্র জগদ্ধাত্রী পুজো নয়, আর কয়েকদিনের মধ্যে আসবে বড়দিন । নানা ধর্মের নানান উৎসব। বাংলার মাটি সবার জন্য হাত বাড়িয়েছে। উৎসবের মধ্য দিয়ে মানুষকে ভালবেসে সবাইকে এগিয়ে আসতে হবে। শুক্রবার লিলুয়ায় ৩২ তম বর্ষের লিলুয়া ফ্রেন্ডস ক্লাবের পুজো উদ্বোধনে স্পষ্ট জানালেন রাজ্যসভার প্রাক্তন সাংসদ তথা বিশিষ্ট সাংবাদিক তৃণমূল নেতা কুণাল ঘোষ।

এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যুৎমন্ত্রী অরূপ বিশ্বাস , সাংসদ সায়নী ঘোষ, সাংসদ প্রসূন বন্দোপাধ্যায়, কৈলাস মিশ্র, আইনজীবী অয়ন চক্রবর্তী সহ বিশিষ্টরা। অসাধারণ মন্ডপসজ্জা দেখে আপ্লুত কুণাল বলেন, অদ্ভুত চোখ জুড়ানো মন্ডপ । কৈলাসের টিম দারুণ কাজ করছে। এইসব মিলিয়েই তো উৎসব। এদিন অরূপ বিশ্বাসকে পুজো ম্যান, পুজো লিডার বলে উল্লেখ করেন। কুণাল বলেন, কীভাবে একটা পুজোকে কেন্দ্র করে মানুষের কাছে পৌঁছানো যায়, তার প্ল্যানিং, তার চিন্তা-ভাবনা, সুরুচি সংঘকে মানুষের কাছে অরূপ অন্য জায়গা করে দিয়েছে।

এদিন কুণাল বলেন, ধর্ম আছে উৎসব আছে। কিন্তু কিছু মানুষ চায় এখানে গন্ডগোল করতে। তাদের কথায় কান দেবেন না, পাত্তা দেবেন না। বাংলার মাটি উৎসবের মাটি। মুখ্যমন্ত্রী নিজে আছেন, সেনাপতি অভিষেক আছে আমাদের সবার সঙ্গে। তাই বাংলার মাটিকে কেউ কলুষিত করার চেষ্টা করলে, ছুড়ে ফেলে দিন। চারিদিকে এত ভালো কাজ হচ্ছে, তার মধ্যে যদি একটাও খারাপ কাজ হয় সেই অন্যায়ের বিরুদ্ধে শাস্তি বাংলার মাটি দেবে। আমরা চাই না কোনও খারাপ কাজ হোক ।‌তবুও যদি হয় তার জন্য অপেক্ষা করে আছে শাস্তি। আরজি করের ঘটনার ২৪ ঘণ্টার মধ্যে দোষীকে ধরেছে কলকাতা পুলিশ। এতদিন তো হয়ে গেল সি বিআইএর জালে তো কেউ উঠলো না? প্রশ্ন তুললেন কুণাল।

Related articles

সোনা পাপ্পুর পরিবারের সদস্যদের ইডি তলব

জমি দখল,তোলাবাজি মামলায় এবার সোনা পাপ্পুর (Sona Pappu) পরিবারের সদস্যদের তলব করল কেন্দ্রীয় সংস্থা। পাশাপাশি কলকাতা পুলিশের প্রাক্তন...

এবার বিধানসভার BA কমিটিতে নেই মমতাপন্থী তৃণমূল বিধায়কদের নাম!

বিজনেস অ্যাডভাইজারি কমিটিতেও (Business Advisory Committee) ঋতব্রতপন্থী বিধায়করা। নাম নেই মমতাপন্থী বিধায়কদের নাম। এমনকী নাম রয়েছে বাম (Left)-কংগ্রেস...

তারাতলায় নির্মীয়মান গোডাউনের ছাদ ভেঙে মর্মান্তিক দুর্ঘটনা, ঘটনাস্থলে মন্ত্রী ইন্দ্রনীল – অগ্নিমিত্রা

বুধবার দুপুরে তারাতলার নির্মীয়মান গোডাউনের ছাদের একাংশ ভেঙে পড়ে দুর্ঘটনা। গুদাম তৈরির কাজ করছিলেন অন্তত ৫০-৬০ জন শ্রমিক।...

মিড ডে মিলের দায়িত্ব কেন বেসরকারি ধর্মীয় সংস্থাকে? শিক্ষাতেও কি গৈরিকীকরণ?

স্কুলছুট কমাতে ও পড়ুয়াদের পাতে পুষ্টি জোগাতে মিড ডে মিল (Mid-day Meal) চালু করেছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)...