Wednesday, June 24, 2026

গণ কনভেনশনের ডাক দিয়ে WBJDF-র হুমকির মুখে WBJDA! মারাত্মক অভিযোগে চাঞ্চল্য

Date:

Share post:

৯ নভেম্বর গণ কনভেনশনের ডাক দিয়েছে জুনিয়র ডাক্তারদের নবগঠিত সংগঠন West Bengal Junior Doctors’ Association। সেইমতো প্রস্তুতিও শুরু করেছে তারা। কিন্তু আগের রাতে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে WBJDA-এর সদস্যরা অভিযোগ করলেন, এই কনভেনশনের জন্য তাঁদের হুমকি দেওয়া হচ্ছে।WBJDA-র নিশানায় জুনিয়র ডাক্তারদের অন্য সংগঠন WBJDF। তালিকায় রয়েছে রেসিডেন্ট ডক্টর অ্যাসোসিয়েশনও। এটাও কি থ্রেট কালচার নয়? প্রশ্ন তুলেছে WBJDA।

WBJDA তরফে মারাত্মক অভিযোগ করে বলা হয়েছে,
“আমাদের WBJDA এর যে সকল সদস্যগন সোশ্যাল মিডিয়াতে WBJDA এর ডাকা গণ কনভেনশনের ব্যাপারে মানুষকে আহ্বান জানাচ্ছেন, তাদের ব্যক্তিগতভাবে চিহ্নিত করে ডক্টরস ফ্রন্ট এবং R.D.A এর বিভিন্ন whatsapp group গুলোতে ক্রমাগত থ্রেট করা হচ্ছে এবং দুর্ভাগ্যের বিষয় এটি যে সংশ্লিষ্ট কিছু ডিপার্টমেন্টের H .O. D গণ পরীক্ষায় ফেল করিয়ে , ক্যারিয়ার নষ্ট করে দেবেন এরূপ বলেও থ্রেট করছেন। WBJDA এর পক্ষ থেকে আমরা মানুষ কাছে এই প্রশ্ন রাখছি যে নিজস্ব বাক স্বাধীনতা হরণ করার যে এই নক্কার জনক প্রচেষ্টা চালানো হচ্ছে এটি কি Threat Culture নয়?”

WBJDA-র সদস্যদের একাংশের বিরুদ্ধে থ্রেট কালচারের অভিযোগ তুলে সাসপেন্ড ও বহিষ্কার করেছিল আর জি কর মেডিক্যাল কলেজ কর্তৃপক্ষ। আদালতের রায় ফের কলেজে ফিরেছেন তাঁরা। বর্ধমান মেডিক্যাল কলেজেও একই ঘটনার পুনরাবৃত্তি হয়েছে। সেখানেও আদালতের নির্দেশ গিয়েছে WBJDA-র সদস্যদের পক্ষেই। এই পরিস্থিতিতে শুধু থ্রেট কালচারের অভিযোগই নয়, তাদের ভবিষ্যৎ নষ্ট করে দেওয়ার ষড়যন্ত্র চলছে বলেও অভিযোগ তুলল এই জুনিয়র ডাক্তারদের অ্যাসোসিয়েশন।

আরও পড়ুন- বাল্যবিবাহ রুখতে কড়া পদক্ষেপ, প্রতি ব্লকে দায়িত্বপ্রাপ্ত আধিকারিক নিয়োগ করছে রাজ্য

 

Related articles

মিড ডে মিলের দায়িত্ব কেন বেসরকারি ধর্মীয় সংস্থাকে? শিক্ষাতেও কি গৈরিকীকরণ?

স্কুলছুট কমাতে ও পড়ুয়াদের পাতে পুষ্টি জোগাতে মিড ডে মিল (Mid-day Meal) চালু করেছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)...

দুধিয়ায় বেইলি ব্রিজ নির্মাণ শুরু, স্বাভাবিক হচ্ছে শিলিগুড়ি-মিরিক যোগাযোগ

গত সপ্তাহের প্রবল বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত শিলিগুড়ি-মিরিক (Siliguri-Mirik) সড়ক যোগাযোগ ফের স্বাভাবিক করার উদ্যোগে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হয়েছে। মঙ্গলবার...

মহরমের মিছিলে বাজবে না ডিজে, অস্ত্র প্রদর্শনে নিষেধাজ্ঞা লালবাজারের!

শুক্রবার মহরমের (Muharram) মিছিলে একগুচ্ছ নিষেধাজ্ঞা জারি করল কলকাতা পুলিশ (Kolkata Police)। আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে, অপ্রীতিকর ঘটনা...

স্মার্ট প্রিপেইড মিটার লাগানোর নির্দেশিকা প্রত্যাহারের দাবি, আন্দোলনে গ্রাহকরা

সরকারি কর্মী ও সরকারি অর্থভোগীদের বাড়িতে প্রিপেইড স্মার্ট মিটার(Smart Meter) লাগানো বাধ্যতামূলক। সম্প্রতি নির্দেশিকা জারি করেছে রাজ্য সরকার।...