Friday, April 10, 2026

Breakfast Sports : ব্রেকফাস্ট স্পোর্টস

Date:

Share post:

১) ভারতীয় কুস্তিকে বাঁচাতে এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে অনুরোধ করলেন কুস্তিগির সাক্ষী মালিক। সাক্ষীর মতে ভারতীয় কুস্তি সংস্থার সভাপতির পদ থেকে ব্রিজভূষণ শরণ সিং পদত্যাগ করলেও, এখনও সংস্থার দখল ব্রিজভূষণের হাতেই রয়েছে।

২) আলজেরিয়ান বক্সার ইমেন খেলিফকে নিয়ে বিতর্ক কমছে না। সেই ইমেন খেলিফের বিরুদ্ধে কয়েকদিন আগে একটা চাঞ্চল্যকর রিপোর্ট আসে। যেখানে বলা হয়, খেলিফ পুরুষ। আর এবার এই মেডিক্যাল রিপোর্টের বিরুদ্ধে আদালতে গিয়েছেন খেলিফ। এমনটাই জানাল আন্তর্জাতিক অলিম্পিক্স কমিটি।

৩) সামনেই ২০২৫ আইপিএল-এর মেগা নিলাম। তার আগে ব্যাট হাতে ঝলসে উঠলেন কলকাতা নাইট রাইডার্সের প্রাক্তন অধিনায়ক শ্রেয়স আইয়র। বৃহস্পতিবার রঞ্জি ট্রফিতে ওড়িশার বিরুদ্ধে দ্বিশতরান করেন শ্রেয়স। ২২৮ বলে ২৩৩ রান করেন তিনি। এর আগে মহারাষ্ট্রের বিরুদ্ধেও ১৪২ রান করেন কেকেআরের প্রাক্তন অধিনায়ক।

৪) অধিনায়কের সঙ্গে ঝামেলা মাঠ ছেড়ে বেরিয়ে গেলেন ওয়েস্ট ইন্ডিজের বোলার। চলছে ইংল্যান্ড বনাম ওয়েস্ট ইন্ডিজের তৃতীয় একদিনের ম্যাচ। সেই ম্যাচে ঘটল এমন ঘটনা।

৫) নিউজিল্যান্ডের কাছে ব্যাট হাতে দাঁড়াতেই পারেনি ভারতের ব্যাটিং অর্ডার। চূড়ান্ত ব্যর্থ রোহিত শর্মা-বিরাট কোহলিরা। বিশেষ করে নিউজিল্যান্ড সিরিজে ব্যাট হাতে চূড়ান্ত ব্যর্থ বিরাট কোহলি। সামনেই অস্ট্রেলিয়া সফর। তার আগে ভারতীয় তারকাকে নিয়ে মুখ খুললেন মার্নাস লাবুশেন। তিনি সাফ জানাচ্ছেন, বিরাটের মধ্যে আগের সেই আগ্রাসন দেখতে পাচ্ছেন না!

আরও পড়ুন- ভারতীয় কুস্তিকে বাঁচাতে এবার প্রধানমন্ত্রীকে অনুরোধ সাক্ষীর, কী বললেন তিনি?

 

Related articles

সাউথ সিটির পর এবার ডায়মন্ড প্লাজা, কলকাতার আরও এক মল কিনল ব্ল্যাকস্টোন

দক্ষিণ কলকাতার সাউথ সিটি মলের পর এবার উত্তর শহরতলির ডায়মন্ড প্লাজা। কলকাতার আরও এক জনপ্রিয় মলের মালিকানা বদল...

ভোটের কাজে নিষেধাজ্ঞা! একযোগে ১০০ পুলিশ আধিকারিককে বদলি রাজ্যের

বিধানসভা নির্বাচনের মুখে বড়সড় রদবদল ঘটানো হলো রাজ্য পুলিশে। একযোগে ১০০ জন পুলিশ আধিকারিককে বদলি করল নবান্ন। যার...

IPL: মালিকের শহরে রুদ্ধশ্বাস জয় পন্থদের, হতশ্রী বোলিংয়ে হার কেকেআরের

আইপিএলে (IPL) হারের ধারা অব্যাহত কেকেআরের(KKR)। ইডেনে নাইটদের বিরুদ্ধে ৩ উইকেটে জয় লখনউয়ের(LSG)। ইডেনে টসে হেরে প্রথমে ব্যাট করতে...

বড়সড় ছাঁটাই! ভোটার তালিকা থেকে নাম বাদ গেল প্রায় ২৭ লক্ষ মানুষের

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী প্রক্রিয়ার শেষে বিধানসভা ভিত্তিক বাদ পড়া ভোটারদের তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। কমিশনের...