Saturday, April 4, 2026

সোমবারের মধ্যেই ট্রেজারির মাধ্যমে বঞ্চিত পড়ুয়াদের ট্যাবের টাকা পাঠানোর নির্দেশ!

Date:

Share post:

‘তরুণের স্বপ্ন’ প্রকল্পের ট‌্যাবের টাকা পড়ুয়াদের অ্যাকাউন্টে না গিয়ে অন্য অ্যাকাউন্টে গেল কীভাবে, ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সোমবারের মধ্যেই বঞ্চিত ৮৪ পড়ুয়াদের কাছে টাকা পৌঁছে দেওয়ার নির্দেশ। স্কুল শিক্ষা দফতরের (Department of school education) কাছ থেকে সংশ্লিষ্ট অ্যাকাউন্টগুলির তালিকা ও তথ্য চেয়ে পাঠালো নবান্ন (Nabanna)। টাকা গায়েব নিয়ে তদন্তের নির্দেশ মুখ্যমন্ত্রীর।

রাজ্য সরকারের (Government of West Bengal) অন‌্যতম সেরা প্রকল্প ‘তরুণের স্বপ্ন’ নিয়ে কোনও ত্রুটি বরদাস্ত নয়। এই বিষয়ে অবিলম্বে শিক্ষা দফতরের সচিবকে পূর্ণাঙ্গ রিপোর্ট দিতে নির্দেশ দিয়েছেন মুখ‌্যসচিব মনোজ পন্থ (Manoj Panth)। একাদশ ও দ্বাদশ শ্রেণির পড়ুয়াদের ট্যাব কেনার জন্য ১০ হাজার টাকা দেওয়া হয় রাজ্যের তরফে। কিন্তু দুই জেলায় প্রায় ৮৪ জন পড়ুয়া এই টাকা পাননি বলে অভিযোগ ওঠে। সাইবার হ্যাকের কারণে এমন ঘটনা ঘটেছে বলে প্রাথমিক তদন্তে উঠে এসেছে। বিষয়টি নজরে আসতেই যথেষ্ট ক্ষোভ এবং বিরক্তি প্রকাশ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। দ্রুত বঞ্চিতদের অ্যাকাউন্টে টাকা পাঠানোর নির্দেশ দিয়েছেন তিনি। নবান্ন সূত্রে খবর সোমবারের মধ্যেই টাকা পৌঁছে যাবে। মুখ্যমন্ত্রীর পদক্ষেপে খুশি পড়ুয়াদের পরিবার। ভবিষ‌্যতে অর্থ বণ্টনের ক্ষেত্রে আরও সতর্ক থাকার নির্দেশও দিয়েছেন মুখ্যসচিব।

Related articles

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্ট ফোরাম,শনিতে এফআইআরের সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...

মালদহে অশান্তির জের: সব জেলাশাসকদের সঙ্গে বৈঠকে মুখ্যসচিব

মালদহে অশান্তির জেরে চক্রান্ত করে বাংলাকে বদনাম করার অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে নতুন করে যাতে কোনও...