Sunday, June 28, 2026

নিউজিল্যান্ডের কাছে হোয়াইটওয়াশ, যদিও রোহিতের পাশেই সূর্য

Date:

Share post:

আজ থেকে শুরু হচ্ছে ভারত-দক্ষিণ আফ্রিকা টি-২০ সিরিজ। দলকে নেতৃত্ব দেবেন সুর্যকুমার যাদব। তবে এই সিরিজের মাঝেই উঠে এল ভারত-নিউজিল্যান্ড টেস্ট সিরিজ। যেখানে ৩-০ হারে রোহিত শর্মার দল। এরপরই রোহিতের অধিনায়কত্ব নিয়ে ওঠে প্রশ্ন। মূলত ব্যাটিং ব্যর্থতার কারণেই হারের মুখ দেখে টিম ইন্ডিয়া। যদিও এই অবস্থায় রোহিতের পাশেই রয়েছেন সূর্য।

প্রতিয়াদের বিরুদ্ধে নামার আগে ভারত অধিনায়ক বলেন, “ খেলায় হারজিত থাকেই। সকলেই পরিশ্রম করে। কখনও সেটা কাজে লাগে, কখনও নয়। সেটা আমি রোহিত শর্মার থেকেই শিখেছি। জীবনে ভারসাম্য খুব জরুরি। ভালো ও খারাপ সময়কে ওর মতো গ্রহণ করতে খুব কম লোককেই দেখেছি। ওকে আমি প্লেয়ার ও অধিনায়ক হিসেবে উন্নতি করতে দেখেছি।”

এখানেই না থেমে সূর্য আরও বলেন,” আমি রোহিত ভাইয়ের থেকে অনেক কিছু শিখেছি। ওর সঙ্গে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট খেলেছি। মাঠে থাকলে ওর থেকে শিখি। কীভাবে ও চাপ সামলায়, মাথা ঠান্ডা রাখে এবং বোলারদের সঙ্গে কথা বলে। একজন প্লেয়ার হিসেবে আমিও চাই তোমার নেতা তোমার সঙ্গে সময় কাটাক। আমিও সেটাই চেষ্টা করি। যখন মাঠে থাকি না চেষ্টা করি প্লেয়ারদের সঙ্গে সময় কাটাতে। তাঁদের সঙ্গে খাবার খেতে। আমার মতে এই ছোট ছোট বিষয়গুলো মাঠে প্রভাব ফেলে। যদি তুমি সতীর্থদের সম্মান আদায় করতে চাও, তাহলে এই বিষয়গুলো গুরুত্বপূর্ণ হয়ে ওঠে।”

আরও পড়ুন- আজ থেকে শুরু ভারত-দক্ষিণ আফ্রিকা টি-২০ সিরিজ, জয়ই লক্ষ্য সূর্যর


Related articles

অবৈধভাবে দলীয় প্রতীক-নাম ব্যবহার! জালিয়াতির অভিযোগে ঋতব্রত শিবিরের বিরুদ্ধে থানায় তৃণমূল

দলীয় প্রতীক ও নাম ব্যবহারকে কেন্দ্র করে চরম টানাপড়েন! সম্পূর্ণ বেআইনিভাবে দলের নাম ব্যবহার করার অভিযোগে এবার সরাসরি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে তৃণমূল কর্মীদের উন্মাদনা হুগলিতে

একুশে জুলাইয়ের আগে তৃণমূলে নব উন্মাদনা। কর্মীদের মধ্যে প্রবল উৎসাহ। যারা চলে গিয়েছে, তাদের তোয়াক্কা না করে মমতা...

শোয়েবের দাদার শেষকৃত্যে পহেলগাম-হানার অভিযুক্তরা! তুঙ্গে বিতর্ক

ভারতের মাটিতে পহেলগাম জঙ্গি হামলার মূলচক্রী এবার প্রকাশ্য দিবালোকে, খোদ পাকিস্তানের প্রাক্তন পেসার শোয়েব আখতারের পারিবারিক শোকানুষ্ঠানে! রাওয়ালপিন্ডি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে রাজ্য জুড়ে প্রচার, ময়দানে তৃণমূলের আইটি সেল

একুশে জুলাইকে সামনে রেখে প্রস্তুতিতে নামল তৃণমূলের আইটি সেল। শনিবার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবনে আইটি সেলের উদ্যোগে...