Friday, April 24, 2026

আজ আমতলায় বিজয়া সম্মিলনী দিয়ে অভিষেকের জনসংযোগ শুরু

Date:

Share post:

শারীরিক সমস্যার কারণে রাজনৈতিক কর্মসূচি থেকে সাময়িক বিরতি নেওয়ার পর দেশে ফিরে ফের সক্রিয় তৃণমূল কংগ্রেসের (TMC ) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। সামনে উপনির্বাচন, তার আগে শনিবার থেকেই বিজয়া সম্মিলনীর মাধ্যমে জনসংযোগ শুরু করতে চলেছেন ডায়মন্ড হারবারের সাংসদ। তাঁর নিজের লোকসভা কেন্দ্রের অধীনস্থ আমতলার কার্যালয়ে বিজয়া সম্মিলনীর আয়োজন করা হয়েছে। এই কর্মসূচিতেই অংশ নেবেন অভিষেক (Abhishek Banerjee)।

লোকসভা নির্বাচনের (Loksabha election) পরে চোখের চিকিৎসার জন্য বেশ কিছুদিন বাইরে থাকতে হয়েছিল তাঁকে। বিদেশে অস্ত্রোপচার করিয়ে আসার পরে দলীয় সংগঠন আরও শক্তিশালী করতে আজ থেকেই পুরোদস্তুর ময়দানে নেমে পড়ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার (৭ নভেম্বর) তাঁর জন্মদিনে কর্মী সমর্থকদের উচ্ছ্বাস ভালবাসায় আপ্লুত ঘাসফুলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। সকলের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করার পাশাপাশি হাত মেলানো, কেক কাটা এবং সেলফির আবদারও মিটিয়েছেন অভিষেক। দীপাবলির সন্ধ্যায় সপরিবারে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) কালীপুজোয় উপস্থিত হয়েছিলেন সাংসদ। দলে বেশ কিছু রদবদলের সম্ভাবনার মাঝেই অভিষেক তাঁর মতামত মুখ্যমন্ত্রীকে জানিয়েছেন বলে খবর। পাশাপাশি তিনি ফের নবজোয়ার কর্মসূচির প্রস্তুতি নিচ্ছেন বলেও জানা যাচ্ছে। চূড়ান্ত সিদ্ধান্ত জানা না গেলেও, আগামী বছর ফেব্রুয়ারি থেকেই নবজোয়ার কর্মসূচির দ্বিতীয় পর্যায়ে শুরু হবে বলে মনে করা হচ্ছে। নবজোয়ারের প্রথম পর্যায়ে দু মাস বাড়ির বাইরে থেকে উত্তর থেকে দক্ষিণে সাধারণ মানুষের সঙ্গে পায়ে হেঁটে মিশেছেন অভিষেক। এবারেও ২০২৬ এর বিধানসভা নির্বাচনের কথা মাথায় রেখে ফের একবার মানুষের দরবারে পৌঁছে যাবেন ঘাসফুলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। আজকের বিজয়া সম্মিলনী অনুষ্ঠানের মধ্য দিয়েই আগামী দিনের লড়াইয়ের প্রস্তুতি শুরু করে দেবেন অভিষেক, এমনটাই মনে করা হচ্ছে।

Related articles

প্রথম দফায় বিক্ষিপ্ত অশান্তি রাজ্যে, রাত পর্যন্ত মোট গ্রেফতার ৪১ 

রাজ্যে বিধানসভা নির্বাচনের প্রথম দফায় বিভিন্ন প্রান্তে অশান্তি ও গোলমাল পাকানোর অভিযোগে মোট ৪১ জনকে গ্রেফতার করল পুলিশ।...

কুণালের সমর্থনে মেগা রোড-শো দেবের, জনপ্লাবনে ভাসল বেলেঘাটা

বেলেঘাটায় ভোটের প্রচারে অন্য প্রার্থীদের আগেই কয়েক যোজন পিছনে ফেলে দিয়েছিলেন কুণাল কুমার ঘোষ। প্রচারের শেষ লগ্নে এসে...

যত বেশি ভোট, তত বড় প্রত্যাবর্তন! প্রথম দফার শেষে আত্মবিশ্বাসের সুর তৃণমূল শিবিরে

যত বেশি হারে ভোট, তত জোরালো প্রত্যাবর্তন। বাংলার মানুষ বিজেপির কোমর ভেঙে দিয়ে তৃণমূল কংগ্রেসের প্রতি জননেত্রী মমতা...

দুবরাজপুরে কেন্দ্রীয় বাহিনীর ‘আচরণে প্রশ্নের মুখে কমিশন

২০২৬-এর বিধানসভা নির্বাচনের প্রথম দফাতেই রণক্ষেত্র হয়ে উঠল বীরভূমের দুবরাজপুর। অবাধ ও শান্তিপূর্ণ ভোটের নামে সাধারণ মানুষের ওপর...