Monday, April 6, 2026

অযোগ্য-হাতে রেল! সমন্বয়ের অভাবে দুই কোচের মাঝে পিষে মৃত রেলকর্মী

Date:

Share post:

প্রতিদিন রেল দুর্ঘটনা নতুন নয়। লাইন থেকে রেলের কামরা পড়ে যাওয়া বা একই লাইনে দুই ট্রেনের মুখোমুখি চলে আসায় বারবার রেলের সমন্বয়ের অভাব স্পষ্ট হয়েছে। এবার সেই সমন্বয়ের অভাবে মর্মান্তিক মৃত্যু হল রেলকর্মীর। এমনকি ইঞ্জিন (engine) ও বগির মাঝে প্রায় দুঘণ্টা পড়ে রইল সেই মৃতদেহ। ঘটনার পরই নিয়োগ না করে অল্প সংখ্যক কর্মী দিয়ে অনেক কাজ করানোর বিরোধিতায় ক্ষোভে ফেটে পড়েন রেলকর্মীরা।

বিহারের বারৌনি (Barauni) জংশনের মতো স্টেশনে প্রতিদিন প্রায় নয়টি সেকশনে ট্রেন যাতায়াত করে। ব্যস্ত এই স্টেশনে ট্রেনের ডি-কাপলিং (de-coupling) পদ্ধতি নৈমিত্তিক ঘটনা। শনিবার লক্ষ্ণৌ-বারাউনি এক্সপ্রেস প্ল্যাটফর্মে আসার পরে সান্টিংয়ের (shunting) জন্য প্রস্তুতি নেওয়া হচ্ছিল। অমর রাউত নামে এক কর্মী ইঞ্জিন ও বগির মাঝে নেমে কাপলিং (coupling) খুলতে যান। সেই সময় সিগনাল না থাকা সত্ত্বেও ইঞ্জিন পিছনে নিতে শুরু করেন চালক। মর্মান্তিকভাবে দুই বাম্পারের (bumper) মাঝে পড়ে মৃত্যু হয় অমরের।

ঘটনার পরই পালিয়ে যান ট্রেনের চালক। ইঞ্জিন সরানোর টানাপোড়েনে প্রায় দুঘণ্টা ওভাবেই পড়ে থাকে দেহ। একদিকে ট্রেন চালকের যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলে ক্ষোভে ফেটে পড়েন রেলকর্মীরা। সেই সঙ্গে তাঁদের দাবি, কাপলিং (coupling) খোলার কাজে খাতায় কলমে চারজন কর্মী মঞ্জুর করা থাকলেও রেলকর্মীর স্বল্পতার জন্য বারৌনির (Barauni Jn.) মতো স্টেশনে অর্ধেক লোক থাকেন। দুজন কর্মী নিয়ে কাজ করার জন্য এভাবে মৃত্যু হল ৩৫ বছরের রেলকর্মীরা, দাবি বিক্ষোভরত কর্মীদের।

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...