Saturday, April 4, 2026

বাংলায় বিপুল কর্মসংস্থানের সুযোগ, ২টি প্রকল্পের কথা ঘোষণা ২ টি সংস্থার

Date:

Share post:

বাংলায় বিপুল কর্মসংস্থানের সুযোগ। বণিকসভার অনুষ্ঠানে রাজ্যে দু’টি প্রকল্পের কথা ঘোষণা করল দু’টি সংস্থা। স্মার্ট মিটার তৈরির কারখানা তৈরি করছে ইসক্রাইমেকো ইন্ডিয়া। আর কগনিজ্যাজ্যান্ট (Cognizant) কোভিডের সময় থেকে বন্ধ অফিস নতুন করে চালু করছে। যার ফলে প্রায় ১১০০০ মানুষের কর্মসংস্থান (Employment) হবে।

বণিকসভা CII-এর সভায় ইসক্রাইমেকো ইন্ডিয়ার এমডি মদন মোহন চক্রবর্তী জানান, ৯০০-৯৫০ কোটি টাকা বিনিয়োগ করে নিউটাউনের সিলিকন ভ্যালিতে পাঁচ একরে আধুনিক প্রযুক্তির স্মার্ট মিটার (Smat Meter) তৈরির কারখানা তৈরি করছেন তাঁরা। প্রত্যক্ষ কর্মসংস্থান হবে প্রায় ৯০০০। ইসক্রাইমেকোর দু’টি কারখানা আছে মহীশূর এবং হায়দরাবাদে। দু’টি কারখানায় মাসে মোট ৪০০০০ স্মার্ট মিটার তৈরির ক্ষমতা আছে। মদন মোহন জানান, ৯ লক্ষ বর্গফুট জুড়ে তৈরি কলকাতার কারখানাটি অন্য দুটি কারখানা থেকে আয়তনে বড় হবে। সেক্ষেত্রে এখানে দৈনিক ১০০০ মিটার তৈরির লক্ষ্যমাত্রা রাখা হয়েছে। এই স্মার্ট মিটার জল, গ্যাস ও বিদ্যুতের জন্য ব্যবহার করা যাবে। শীঘ্রই কারখানা তৈরির কাজ শুরু হবে বলে সংস্থার তরফ থেকে জানানো হয়েছে। কলকাতার কারখানা থেকে বাংলার বিভিন্ন প্রান্তে এবং রাজ্যের বাইরে স্মার্ট মিটার পাঠানোর পরিকল্পনা রয়েছে ইসক্রাইমেকোর।

পাশাপাশি, আমেরিকার তথ্যপ্রযুক্তি সংস্থা কগনিজ্যান্টের সেক্টর ফাইভের প্রথম ক্যাম্পাসটি নতুন করে তৈরি হচ্ছে। কগনিজ্যাজ্যান্টের কলকাতার অপারেশন হেড সাজিদ হুসেন জানান, কোভিডের সময় থেকে সেক্টর ফাইভে সংস্থার প্রথম অফিসটি বন্ধ। সেটিই নতুন করে তৈরি করার পরে খোলা হচ্ছে। এক থেকে দেড় বছরের মধ্যে কমপক্ষে ২০০০ কর্মসংস্থান (Employment) হবে। সাজিদের কথায়, এ রাজ্যের মতো মেধা সম্পন্ন কর্মী অন্য কোথাও পাওয়া মুশকিল। সেই কারণেই নতুন করে অফিস চালু করার সিদ্ধান্ত।







Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্ট ফোরাম,শনিতে এফআইআরের সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...