Saturday, April 4, 2026

CPIM-এর পার্টি অফিসে অরাজনৈতিক কর্মসূচি? বিজেপিকেও ডাক! ধুয়ে দিলেন কুণাল

Date:

Share post:

কী রোমাঞ্চকর! অরাজনীতির কর্মসূচি নিয়ে বৈঠক সিপিএমের (CPM) অফিসে! সেটা নাকি ময়দান রাজনীতিমুক্ত করণের নামে অরাজনৈতিক সভার প্রস্তুতি বৈঠক! আক্ষরিক অর্থেই বিনোদনে বিষয় হয়ে উঠতে চলেছে এটি। তা নিয়ে নাটকের কোন চিত্রনাট্যের খসড়া প্রস্তুত হয় সেদিকেই চোখ রাজনৈতিক মহলের। আরও তাৎপর্যপূর্ণ যে, উত্তর কলকাতার বিজেপির একটা অংশকেও এঁরা আহ্বান জানিয়েছেন সঙ্গে থাকার জন্য। কী অদ্ভুত সমীকরণ! অরাজনৈতিক সভা, সিপিএম পার্টি অফিসে বৈঠক, আবার বিজেপিকে সঙ্গে থাকার ডাক! শনিবার এই মর্মেই সোশ্যাল মিডিয়ায় ‘ব্রেকিং নিউজ’ দিলেন তৃণমূলের প্রাক্তন সাংসদ কুণাল ঘোষ (Kunal Ghosh)।

তিনি এদিন ফেসবুক ও এক্স বার্তায় লেখেন, সূত্রের খবর, ময়দান রাজনীতিমুক্ত করার ডাক দিয়ে ১২ তারিখ গোষ্ঠ পালের মূর্তির সামনে যে ‘অরাজনৈতিক’ সভার প্রচার ফেসবুকে হচ্ছে, তার প্রস্তুতিতে আজ শনিবার দুপুর একটায় সিপিএমের কলকাতা জেলা দফতর প্রমোদ দাশগুপ্ত ভবনে একটি জরুরি ও গোপন বৈঠকের আয়োজন হয়েছে। সিপিএমের পতাকা ছাড়া, তিন প্রধানের জার্সি পরিয়ে কিছু কমরেডকে ওইদিন হাজির করার চেষ্টা চলছে। যে সিপিএমের একাধিক বড় নেতা ইস্টবেঙ্গলসহ বিভিন্ন ক্লাব ও ক্রীড়া সংগঠনের পদে ছিলেন, তারা এখন ছদ্মবেশে ময়দান অরাজনীতিকরণের কথা বলছে। আজ বৈঠকে ফৈয়াজ আমেদ খান-সহ কিছু নেতা থাকার কথা। থাকবেন হেদুয়া-সহ দু-চারটি এলাকার সিপিএম সংগঠকরা। সূত্রে আরও খবর, ১২ তারিখ সঙ্গে থাকার জন্য এঁদের একটি অংশ বিজেপির উত্তর কলকাতা জেলার কিছু নেতার সঙ্গে কথা বলছেন। সমস্যা হল, বিজেপি (BJP) নিজেরাই তো এআইএফএফ (AIFF) শীর্ষপদ দখল করে বসে আছে। যাই হোক, সিপিএম অফিসে বসে সিপিএমের নেতা ও ক্যাডাররা, যাঁরা একসময়ে ময়দানে নানা পদে, তাঁরা আজ নাটকের কোন চিত্রনাট্যের খসড়া করেন, সেটা ভারী বিনোদনের বিষয়।তিনি আরও লেখেন, অরাজনীতির কর্মসূচি নিয়ে সিপিএম কলকাতা জেলা কমিটির অফিসে বৈঠক। কী রোমাঞ্চকর!

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...