Wednesday, June 24, 2026

হালকা শীতের আমেজে শনির সকাল, রবিবার বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস 

Date:

Share post:

গরম জামাকাপড় কি এখনও আলমারিতে? এবার তাহলে সেগুলো বের করার সময় এসেছে। হাওয়া অফিসের (Weather Department) পূর্বাভাস অন্তত সেই ইঙ্গিতই দিচ্ছে। নভেম্বরের মাঝামাঝি থেকে শীতের (Cold) অনুভূতি জোরালো বলেই জানিয়েছিলেন আবহাওয়াবিদরা। সেইমতো জেলায় জেলায় পারদপতন শুরু হয়েছে। কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ( Kolkata Weather) পৌঁছেছে ২৪ ডিগ্রিতে, সর্বোচ্চ ৩১-এর আশেপাশে ঘোরাফেরা করছে। চলতি মাসের প্রথম সপ্তাহেও দিনের বেলা রাস্তায় বেরালে গলদঘর্ম অবস্থা হচ্ছিল। নিম্নচাপের দাপটে উত্তুরে হাওয়া প্রবেশ করতে পারছে না বঙ্গে। তাই শীতের আগমনে বিলম্ব। কিন্তু আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Department) বলছে, আগামী ১৫ তারিখ থেকেই সম্পূর্ণ ভোলবদলের পথে প্রকৃতি। শীত আসতে আর বেশি দেরি নেই।

ইতিমধ্যে শীতের আঁচ পেতে শুরু করেছেন ঝাড়গ্রাম, মেদিনীপুর, পুরুলিয়ার গ্রামাঞ্চলের বাসিন্দারা। শনিবার দক্ষিণবঙ্গের সব জেলাতেই মোটের উপর শুষ্ক আবহাওয়া। সকালের দিকে হালকা কুয়াশা থাকলেও বেলা বাড়তেই কিছুটা হলেও তাপমাত্রা ঊর্ধ্বমুখী।বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বা আপেক্ষিক আর্দ্রতা ৫৬ থেকে ৯৪ শতাংশের মধ্যে ঘোরাফেরা করবে। রবিবার জগদ্ধাত্রী পুজোর নবমীর দিন উপকূলের জেলায় বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। উত্তরবঙ্গের আবহাওয়া আগামী সোমবার পর্যন্ত মূলত শুষ্কই থাকবে। দার্জিলিং, কালিম্পংয়ের পার্বত্য এলাকায় হালকা বৃষ্টির খুব সামান্য সম্ভাবনা। সকাল সকাল কাঞ্চনজঙ্ঘা দর্শনে খুশি পর্যটকরা।

Related articles

বুধ বিকেলেও কলকাতায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা? জেনে নিন বঙ্গের আবহাওয়ার আপডেট

একটানা দাবদাহের পর আষাড় মাসের শুরু থেকেই ঝড় বৃষ্টিতে পারদ কিছুটা নেমেছে। বিগত কয়েকদিন ধরেইব উত্তরবঙ্গের পাশাপাশি দক্ষিণেও...

FIFA World Cup: ফাইভস্টার পারফরম্যান্স পর্তুগালের, জোড়া গোলে রেকর্ড পর্তুগালের

বিশ্বকাপে (FIFA World Cup) পর্তুগালের ৫ স্টার পারফরম্যান্স! উজবেকিস্তানেক ৫-০ গোলে হারাল পর্তুগিজরা। অল্পের জন্য হ্যাটট্রিক হলনা রোনাল্ডোর(Cristiano...

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...