Wednesday, June 24, 2026

রেলস্টেশনে বিস্ফোরণ! পাক শহরে বালুচ জঙ্গি হামলায় বাড়ছে মৃত্যু

Date:

Share post:

পাকিস্তানে (Pakistan) ফের সক্রিয় বালুচ জঙ্গি সংগঠন। রেলস্টেশনে আত্মঘাতী বোমা বিস্ফোরণে মৃত্যু হল অন্তত ২৪ জনের। আহত শতাধিক। কোয়েটা (Quetta) স্টেশনে বিস্ফোরণের পরে বন্ধ করে দেওয়া হয় পেশোয়ারমুখী ট্রেন চলাচল।

শনিবার সকালে ব্যস্ত সময়ে যখন বালুচিস্তান (Balochistan) প্রদেশের রাজধানী শহর কোয়েটা রেলস্টেশন যাত্রীদের ভিড়ে ঠাসা সেই সময়ই হঠাৎ বিস্ফোরণে কেঁপে ওঠে গোটা প্ল্যাটফর্ম। ঠিক সেই সময় জাফর এক্সপ্রেস প্ল্যাটফর্মে প্রস্তুত ছিল পেশোয়ারের উদ্দেশে রওনা দেওয়ার জন্য। যদিও ট্রেনের কোনও ক্ষতি হয়নি।

বালোচ পুলিশের দাবি ঘটনার জন্য দায়ী আত্মঘাতী জঙ্গি। মাত্র এক সপ্তাহ আগে বালুচিস্তানের একটি মেয়েদের স্কুল ও হাসপাতালের সামনে জঙ্গি নাশকতায় মৃত্যু হয়েছিল আটজনের। সম্প্রতি বালুচিস্তান ও খাইবার পখতুমখোয়া প্রদেশে জঙ্গি নাশকতার পরিমাণ বেড়েছে। যার পিছনে মূলত রয়েছে বালুচিস্তান লিবারেশন আর্মি (BLA) জঙ্গিগোষ্ঠী। মূলত পাকিস্তানে উন্নয়নমূলক কাজে চিনের (China) অংশগ্রহণের বিরোধিতা করে নাশকতার কাজ চালাচ্ছে তারা।

শনিবারের হামলায় প্রাথমিকভাবে ২৪ জনের মৃত্যু ও ৪৬ জন গুরুতর আহত বলে জানানো হলেও সেই সংখ্যা বাড়ার আশঙ্কা করা হচ্ছে। প্রাথমিক অনুমান কোয়েটা স্টেশনের বুকিং কাউন্টারের (booking counter) কাছে বিস্ফোরণ ঘটনানো হয়েছে। বিএলএ (BLA) এই হামলার দায় স্বীকার করেছে। ঘটনার পর থেকে বন্ধ বালুচিস্তান থেকে পেশোয়ার রেল চলাচল।

Related articles

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক পরিদর্শনে অগ্নিমিত্রা, দিলেন কড়া নির্দেশ

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক( Rabindra Sarobor Lake) পরিদর্শন করলেন রাজ্যের পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল(Agnimitra Pal)। রবীন্দ্র সরোবরে খেলার...

ধর্ষণে অভিযুক্ত কী করে বিরোধী দলনেতা? বিধানসভায় কুণালের প্রশ্নে অস্বস্তিতে অধ্যক্ষ 

রাজ্যপালের ভাষণের ওপর আলোচনাকে কেন্দ্র করে মঙ্গলবার রণক্ষেত্রের চেহারা নিল বিধানসভা। প্রথমবার বিধায়ক হিসেবে বলতে উঠেই স্বভাবসিদ্ধ আগ্রাসী...

পার্ক স্ট্রিটের নস্টালজিয়া নিয়ে ‘নেভারমাইন্ড’, এক ফ্রেমে ঋতুপর্ণা-চৈতী-রূপম 

মুক্তি পেল পার্ক স্ট্রিটের চেনা আলো আর তার সাথে জড়িয়ে থাকা নস্টালজিয়াকে কেন্দ্র করে তৈরি নতুন বাংলা ছবি...

মুখ্যমন্ত্রী বার্তার পরই অ্যাকশন পুলিশের, তামান্না খুনে গ্রেফতার ২

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর বার্তার পরই অ্যাকশন। তামান্না খুনে ( Tammana Murder Case)গ্রেফতার আরও ২,  রাতভর তল্লাসি চালিয়ে আরও...