Friday, June 26, 2026

সদ্যোজাতকে জীবন্ত কবর দেওয়ার অভিযোগ মায়ের বিরুদ্ধেই! চাঞ্চল্য দক্ষিণ ২৪ পরগনার মন্দিরবাজারে

Date:

Share post:

শিশুকন্যাকে জীবন্ত কবর দেওয়ার অভিযোগ! এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়াল দক্ষিণ ২৪ পরগনার মন্দিরবাজার এলাকায়। খবর পেয়ে তড়িঘড়ি পুলিশ গিয়ে দেহ উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা শিশুকন্যাকে মৃত ঘোষণা করেন।

প্রাথমিক তদন্তে উঠে আসে লোকলজ্জার ভয়ে সদ্যোজাতকে খুন করেছেন তার মা-ই। তবে প্রাথমিকভাবে সদ্যোজাত খুনের ঘটনা হলেও এর নেপথ্যে উঠে এসেছে ভয়ংকর তথ্য। জানা গিয়েছে, ওই মহিলার তিন মেয়ে ও দুই পুত্র রয়েছে। বর্তমানে ওই মহিলার এক মেয়ে ও তিনি নিজে একইসঙ্গে অন্তঃসত্ত্বা হয়ে পড়েন। মা ও মেয়ে দুজনেই একই সঙ্গে অন্তঃসত্ত্বা হওয়ায় মা হিসেবে তিনি লজ্জিত হন। এর পরই সামাজিক লোকলজ্জার ভয়ে রাতের অন্ধকারে নিজেই সদ্যোজাতকে সঙ্গে নিয়ে হাসপাতাল থেকে বেরিয়ে পড়েন ও তাকে জ্যান্ত পুঁতে দেন। পুলিশ জানিয়েছে, মহিলা নিজেই এই ঘটনার কথা স্বীকার করেছেন। তাঁর বিরুদ্ধে সদ্যোজাতকে খুনের অভিযোগ করেছেন পরিবারের লোকজন।

আরও পড়ুন- গৃহবধূর উপর হিংসাতেও চুপ! ডমেস্টিক ভায়োলেন্সের ‘নতুন সংজ্ঞা’ বোম্বে হাইকোর্টে

Related articles

UCC-র মাধ্যমে রাজ্যে মেরুকরণের প্রচেষ্টা বিজেপির! বিরোধিতায় সরব তৃণমূল

আগামী সোমবার রাজ্য বিধানসভার অধিবেশনে অভিন্ন দেওয়ানি বিধি (ইউনিফর্ম সিভিল কোড বা UCC) সংক্রান্ত বিল পেশ হবে। বিধানসভা...

জাহাঙ্গিরের কোমরে দড়ি: ‘মানবধিকার’ নিয়ে প্রশ্ন হাই কোর্টে

একসময় যাঁকে দেখলে ফলতার মানুষ তটস্থ থাকতেন, সেই তৃণমূল নেতা জাহাঙ্গির খানকে (Jahangir Khan) হাফপ্যান্ট ও গেঞ্জি পরিয়ে...

FIFA World Cup: জর্ডন ম্যাচে বিশ্রামে মেসি! আর্জেন্টিনা দলে একাধিক পরিবর্তন?

বিশ্বকাপের( FIFA World Cup) গ্রুপ পর্বের তৃতীয় ম্যাচে আর্জেন্টিনার প্রতিপক্ষ জর্ডন।ইতিমধ্যেই নক আউট নিশ্চিত করে ফেলেছে নীল সাদা...

বিশ্ববাজারে বিরাট পতন, ভারতে কমছে না পেট্রোল-ডিজেলের দাম, ভ্রুক্ষেপ নেই কেন্দ্রের

আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দামে বিরাট পতন! অথচ দেশে পেট্রোল-ডিজেলের(Petrol Diesel )দাম কমার লক্ষণ নেই! শুক্রবার, বিশ্বের বাজারে...