Sunday, April 5, 2026

নরওয়েতে রাষ্ট্রসঙ্ঘের নারী ক্ষমতায়ন সম্পর্কিত সম্মেলনে অভিষেককে আমন্ত্রণ

Date:

Share post:

নারীর ক্ষমতায়ন ও লিঙ্গ বৈষম্য দূরীকরণ সংক্রান্ত সম্মেলনে (Convention) যোগ দিতে রাষ্ট্রসঙ্ঘ থেকে নরওয়ে যাওয়ার আমন্ত্রণ পেলেন তৃণমূল সাংসদ তথা সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Bandyopadhyay)। ১৭ থেকে ২২ নভেম্বর অসলোতে এই অনুষ্ঠানের আয়োজন করেছে নরওয়ে দূতাবাস এবং ইউএন উইমেন।

যে কোনও দেশের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নে মহিলাদের সমানভাবে যোগদান অত্যন্ত জরুরি। সেই কারণেই বর্তমান সমাজে নারী ক্ষমতায়ন এবং লিঙ্গ বৈষম্য দূরীকরণ গুরুত্বপূর্ণ। সেই উদ্দেশ্যেই নরওয়ের ওসলোতে পারস্পরিক ভাব বিনিময় সম্পর্কিত এই কনভেনশনের আয়োজন করা হয়েছে। ১৭ থেকে ২২ নভেম্বর পর্যন্ত এই কনভেনশন হবে। সেখানে আমন্ত্রণ জানানো হয়েছে অভিষেককে। আলোচনায় অংশগ্রহণকারীদের লিঙ্গ বৈষম্য দূরীকরণের কাজ করা চলা বিভিন্ন প্রতিষ্ঠান ঘুরিয়ে দেখানো হবে। নরওয়ের সাংসদ ও সেদেশের সরকারি প্রতিনিধিদের সঙ্গে ছাড়াও এবিষয়ে শিক্ষাবিদ ও বাণিজ্যিক প্রতিনিধিদের সঙ্গে আলোচনা করবেন এদেশের প্রতিনিধিরা। এবছরই ভারতের সঙ্গে একটি বাণিজ্যিক ও অংশীদারিত্ব চুক্তি হয়েছে নরওয়ের। এটা ভারত ও নরওয়ের মধ্যে পারস্পরিক সম্পর্ককের উন্নতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে।

আরও পড়ুন- চাল উৎপাদন মূল্য‌ কুইন্টাল পিছু ১০ টাকা বৃদ্ধির সিদ্ধান্ত রাজ্যের

Related articles

IPL: বরুণ-নারিনেই আস্থা, গ্রিনের বোলিংয়ের জন্য কেকেআর তাকিয়ে ডনের দেশের দিকেই

আইপিএলের(IPL) প্রথম দু ম্যাচেই হারের মুখ দেখতে হয়েছে কেকেআরকে (KKR)। পেস বোলিংয়ে বৈচিত্র নেই, স্পিন অ্যাটাক নিস্ক্রিয়, রাহানের...

অভিযোগ লীনা-শৈবালের বিরুদ্ধে: তালসারি থানা থেকে বিচারের আশায় প্রিয়াঙ্কা

অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়-এর অস্বাভাবিক মৃত্যুর এক সপ্তাহ পর এবার সরাসরি প্রযোজনা সংস্থার কর্ণধার লীনা গঙ্গোপাধ্যায়-সহ (Leena Ganguly)...

IPL: বাদশার আগমনের দিনেই ভিলেন বৃষ্টি! কেকেআর-পাঞ্জাব ম্যাচ নিয়ে বাড়ছে আশঙ্কা

আইপিএলে (IPL)ঘরের মাঠে প্রথম জয়ের সন্ধানে ইডেনে সোমবার সন্ধ্যায় পাঞ্জাব কিংসের বিরুদ্ধে নামছে কেকেআর(KKR)। নাইট ভক্তদের জন্য বাড়তি...

IPL: ইডেনে কেকেআরের বিরুদ্ধে প্রীতির দলের তুরুপের তাস নাইট প্রাক্তনী

  সোম সন্ধ্যায় ইডেনে ভীরু-জারা। ঘরের মাঠে দ্বিতীয় ম্যাচে কেকেআরে (KKR)প্রতিপক্ষ পাঞ্জাব কিংস।এই ম্যাচটা যতটা না নাইটদের সঙ্গে পাঞ্জাব...