Saturday, April 4, 2026

হায়দরাবাদের জুবিলি হিল্‌সে বিস্ফোরণ! ঘটনাস্থলে বম্ব স্কোয়াড, বিপর্যয় মোকাবিলা দল

Date:

Share post:

রবিবারের সকালে হায়দরাবাদের জুবিলি হিল্‌সে বিস্ফোরণের ( Explosion at a hotel in Hyderabad)ঘটনায় রীতিমতো আতঙ্ক ছড়িয়েছে এলাকায়। পুলিশ সূত্রে খবর হোটেল সংলগ্ন ৬টি বাড়ি ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। বিস্ফোরণের তীব্রতা এতটাই বেশি ছিল যে হোটেলের পাঁচিল ভেঙে ইট এবং পাথর প্রায় ২০ মিটার দূরে ছিটকে যায়। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পৌঁছেছে বম্ব স্কোয়াড ও রাজ্য বিপর্যয় মোকাবিলা দল (SDRF)। প্রাথমিক ভাবে জানা যাচ্ছে হোটেলের রেফ্রিজারেটরের কম্প্রেসার ফেটেই বিস্ফোরণ ঘটেছে।

স্থানীয় বাসিন্দারা বলছেন, সকালে আচমকাই একটা জোরালো শব্দ শুনে বাইরে বেরিয়ে এসে দেখেন ইট, পাথর ছিটকে বাড়ির দিকে আসতে শুরু করে। হোটেল পার্শ্ববর্তী বাড়িগুলিতে কম্পন অনুভূত হয়েছে বলেও জানা যাচ্ছে। রীতিমতো আতঙ্কিত হয়ে সকলের বাইরে চলে আসেন। দ্রুত পুলিশে খবর দেওয়া হলে ডেপুটি পুলিশ কমিশনার বিজয় কুমার (Vijay Kumar)এবং অ্যাসিস্ট্যান্ট পুলিশ কমিশনার বেঙ্কটগিরি-সহ পুলিশের শীর্ষকর্তারা হোটেলে যান। খাইরাতাবাদের বিধায়ক দানাম নগেন্দ্র ক্ষতিগ্রস্ত পরিবারগুলির সঙ্গে দেখা করেন। যেসব বাড়ি ক্ষতিগ্রস্ত হয় সেগুলো সারিয়ে দেওয়ার আশ্বাস দেন তিনি। রেফ্রিজারেটরের কম্প্রেসারের কারণে বিস্ফোরণ, না কি অন্য কোনও কারণ তা খতিয়ে দেখছে পুলিশ।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...