Friday, June 26, 2026

ভারতে ওয়ান্টেড, অবশেষে নিজ্জর-সঙ্গী অর্শ দল্লাকে গ্রেফতার কানাডার

Date:

Share post:

ভারতের খাতায় দীর্ঘদিন ধরেই ওয়ান্টেড অর্শদীপ সিং ওরফে অর্শ দল্লা (Arsh Dalla)। এবার হরদীপ সিং নিজ্জরের ঘনিষ্ঠ সেই অর্শকে গ্রেফতার করল কানাডা (Canada) প্রশাসন। একদিকে ক্রমাগত খালিস্তানপন্থীদের পাশে দাঁড়িয়ে ভারত বিরোধিতা করা কানাডার বিশ্ব রাজনীতিতে মুখ পুড়ছিল। অন্যদিকে মার্কিন নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের (Donald Trump) জয়ের পরে অনুপ্রবেশ নিয়ে খানিকটা ঢোক গেলার পরিস্থিতিতে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো (Justin Trudeau)। কার্যত চাপে পড়েই খালিস্তানপন্থী দুই নেতাকে এক সপ্তাহের মধ্যে গ্রেফতারের ঘটনা সেই তত্ত্বই প্রমাণ করছে।

সম্প্রতি কানাডার মন্দিরে হামলা চালানোর ঘটনায় ব্রামপট (Brampot) থেকে ইন্দ্রজিৎ গোসল (Inderjeet Gosal) নামে নিজ্জরের এক ঘনিষ্ঠকে গ্রেফতার করে কানাডার পুলিশ। কানাডা পুলিশের দাবি নিজ্জরের খুনের পরে এই গোসলই খালিস্তানি হামলাবাজদের নেতৃত্বের দায়িত্ব নিয়েছিল। এই গ্রেফতারির এক সপ্তাহের মধ্যে ফের এক নিজ্জর ঘনিষ্ঠকে গ্রেফতার করল কানাডা (Canada)।

অর্শ দাল্লার নামে ভারতে কংগ্রেস নেতা বলজিন্দর সিং বল্লিকে খুনের অভিযোগ রয়েছে। সেই খুনের দায় নিজেই নিয়েছিল দল্লা। তবে কানাডার নিবাসী হয়ে ভারতের গোয়েন্দা বাহিনীর নাগালের বাইরে চলে যায় অর্শ। বর্তমানে সে খালিস্তানি টাইগার ফোর্সের (Khalistani Tiger Force) দায়িত্ব সামলাচ্ছিল। মিলটন টাউনে একটি গুলি চালানোর ঘটনায় তাকে এবার গ্রেফতার করল কানাডা প্রশাসন।

Related articles

তারাতলা বিপর্যয়ে আর্কিটেক্ট-ডিজাইনার সংস্থাকে ‘কালো তালিকাভুক্ত’ করার ঘোষণা মুখ্যমন্ত্রীর

রাজ্যে বেআইনি নির্মাণ ও দুর্ঘটনা রুখতে এবার কঠোর পদক্ষেপ করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (Shuvendu Adhikari)। তারাতলা বিপর্যয়ের (Taratala...

নকআউটের ম্যাচে প্রতিপক্ষ ব্রাজিল, জাপানকে আত্মবিশ্বাস দিচ্ছে প্রীতি ম্যাচের ফল

বিশ্বকাপে (FIFA World Cup 2026) এশিয়ার আশা জাপান। সুইডেনের সঙ্গে পয়েন্ট ভাগ করে ‘এফ’ গ্রুপে রানার্স আপ হয়েই...

দীর্ঘ বিরতির পরে ফের বাংলা ছবির প্রযোজনায় অনুপম, মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ

বাংলা চলচ্চিত্রে নতুন বিনিয়োগের বার্তা নিয়ে দীর্ঘ বিরতির পর কলকাতায় (Kolkata) এলেন অভিনেতা ও প্রয়োজক অনুপম খের (Producer...

FIFA World Cup: জার্মানিকে হারাতেই ইকুয়েডরে জাতীয় ছুটি ঘোষণা, মদ্যপ থেকে নায়ক গঞ্জালো

বিশ্বকাপে(FIFA World Cup) পিছিয়ে থেকেও জার্মানিকে ২-১ গোলে হারালো ইকুয়েডর(Ecuador), সেইসঙ্গে ২০ বছর পর বিশ্বকাপের নকআউটে উঠল ইকুয়েডর(Ecuador)।শুরুতে...