Wednesday, June 3, 2026

নির্বাচনে জমি খুঁজতে ধর্মীয় সুড়সুড়ি! শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে তৃণমূল

Date:

Share post:

বাংলার মানুষের থেকে বিচ্ছিন্ন বিজেপি কোনও নির্বাচনেই নিজেদের উপযোগিতা মানুষের কাছে প্রমাণ করতে পারেনি। উপনির্বাচনে (by election) একটি মাত্র জেতা আসনও হারানোর পথে শুভেন্দু বাহিনী। পায়ের তলার মাটি খুঁজতে সেই ধর্মীয় তাস খেলা শুরু করেছেন বিরোধী দলনেতা (leader of opposition)। নির্বাচনের ঠিক আগে এভাবে উত্তেজনা তৈরির অপচেষ্টার বিরুদ্ধে এবার নির্বাচন কমিশনের (State Election Commission) দ্বারস্থ রাজ্যের শাসকদল। তাঁরা দেখা করবেন রাজ্য মুখ্য নির্বাচন কমিশনারের (Chief Election Commissioner) সঙ্গে।

নির্বাচনী প্রচারে কোনও উন্নয়নমূলক কথা নেই বিজেপির। রাজ্যের মুখ্যমন্ত্রীর উন্নয়নের ধারার কাছে মুখে কুলুপ এঁটে যাওয়া শুভেন্দু (Suvendu Adhikari) বাংলাদেশের প্রসঙ্গ টেনে এনে বাংলার মানুষকে উসকানি দিচ্ছেন। নির্বাচনী বিধি ভঙ্গ করে ধর্মীয় সুড়সুড়ানি দিয়ে উত্তেজনা তৈরির অপচেষ্টা চালাচ্ছেন। তাঁর প্ররোচনামূলক (provocative) মন্তব্যের প্রতিবাদে সোমবার রাজ্য মুখ্য নির্বাচনী আধিকারিকের (Chief Election Commissioner) অফিসে ডেপুটেশন (deputation) দেবে তৃণমূল। তৃণমূলের প্রতিনিধি দলে থাকবেন মন্ত্রী শশী পাঁজা, তৃণমূলের রাজ্য সহসভাপতি জয়প্রকাশ মজুমদার ও প্রাক্তন তৃণমূল সাংসদ কুণাল ঘোষ।

জয়প্রকাশ মজুমদার জানান, নির্বাচনী বিধি অনুয়ায়ী কোনও রাজনৈতিক দল প্রচারে ধর্মীয় বিভাজনমূলক কথা বলতে পারেন না। কিন্তু উদ্দেশ্যপ্রণোদিতভাবে বিরোধী দলনেতা সেই কথা বলে মানুষকে উসকাচ্ছেন নির্বাচনের আগে। তাই তাঁর বিরুদ্ধে অবিলম্বে ব্যবস্থা নেওয়া হোক। সোমবার নির্বাচন কমিশনে আমরা এই কথাই তুলে ধরব। শুভেন্দুর বক্তব্যের ভিডিও তুলে দেওয়া হবে নির্বাচন কমিশনে। এই ধরনের উক্তি বহুদলীয় গণতন্ত্রের জন্য বিপজ্জনক। তাই তাঁকে সেন্সর করার দাবিও জানানো হবে।

Related articles

অধীর বললেন, ইতিহাসের পুনরাবৃত্তি, বেসুরোদের কোন স্বীকৃতি দিচ্ছেন জ্ঞানেশ কুমার!

১৯৯৮ সালে কংগ্রেস ভেঙে তৈরি হয়েছিল তৃণমূল কংগ্রেস। ২০২৬ সালে সেই তৃণমূল ভেঙে তৈরি হচ্ছে কোন দল? সেটাই...

আজ থেকেই অ্যাকাউন্টে অন্নপূর্ণা যোজনার টাকা: ঘোষণা মুখ্যমন্ত্রীর, একনজরে কারা পাবেন-কারা বাদ

বিধানসভা নির্বাচনের আগে যে প্রতিশ্রুতি বিজেপি (BJP) দিয়েছিল, সেই মতোই শুরু হল অন্নপূর্ণা যোজনা। বুধবার থেকেই বৈধ উপভোক্তাদের...

বড় সিদ্ধান্ত! একযোগে রাজ্যের সব কমিটি-শাখা সংগঠন ভাঙল তৃণমূল

রাজ্যের সব কমিটি ও শাখা সংগঠন ভেঙে দিল তৃণমূল কংগ্রেস (Trinamool Congress)। ভেঙে দেওয়া হল দলের তৃণমূল, যুব...

সরকারি পরিষেবা সংক্রান্ত সমস্যার সমাধানে চালু ‘আপনার সরকার আপনার পাশে’ কর্মসূচি 

রাজ্যে বিজেপি সরকারের পরিষেবা পেতে যাতে সাধারণ মানুষের কোনও সমস্যা না হয় সেই কথা মাথায় রেখে এবার নতুন...