Wednesday, June 24, 2026

বিনোদন জগতে দুঃসংবাদ! প্রয়াত প্রবীণ তামিল অভিনেতা দিল্লি গণেশ

Date:

Share post:

সিনে ইন্ডাস্ট্রিতে ফের নক্ষত্রপতন। চলে গেলেন বর্ষীয়ান অভিনেতা দিল্লি গণেশ (Veteran Tamil Actor Delhi Ganesh passed away)৷ শনিবার রাত ১১টা নাগাদ প্রয়াত হন তারকা। বেশ কিছুদিন ধরে বার্ধক্যজনিত সমস্যায় ভুগছিলেন, শেষ রক্ষা হল না। আশি বছর বয়সে না ফেরার দেশে চলে গেলেন তামিল সিনেমা -সিরিয়ালের (Tamil Entertainment Industry) বিখ্যাত অভিনেতা।

গণেশের পরিবারের তরফে তারকার মৃত্যুর খবর নিশ্চিত করে একটি বিবৃতি দেওয়া হয়েছে। চেন্নাইয়ের রামাপুরমে তাঁর মৃতদেহ রাখা হয়েছে। ১০ নভেম্বর রবিবার শেষকৃত্য সম্পন্ন হবে। ১৯৭৬ সালে বিখ্যাত পরিচালক কে. বালাচান্দরের সিনেমা পাটিনা প্রভেসাম দিয়ে চলচ্চিত্র জগতে আত্মপ্রকাশ করেন দিল্লি গণেশ। তামিল, তেলেগু এবং মালয়ালম-সহ ৪০০ টিরও বেশি সিনেমায় সহ অভিনেতা হিসেবে কাজ করেছেন তিনি। নায়কান (১৯৮৭) এবং মাইকেল মাধনা কামা রাজন (১৯৯০) ছবিতে তাঁর অভিনয় যথেষ্ট প্রশংসিত হয়েছিল। রজনীকান্ত, কমল হাসান এবং বিজয়কান্ত-সহ একাধিক সুপারস্টারের সঙ্গে কাজ করেছেন। পরবর্তীতে গণেশ টেলিভিশন এবং শর্ট ফিল্মেও কাজ করেন। ১৯৭৯ সালে পাসি চলচ্চিত্রে অভিনয়ের জন্য তামিলনাড়ু স্টেট ফিল্ম অ্যাওয়ার্ড এস বিশেষ পুরস্কার এবং ১৯৯৪ সালে শিল্পকলায় শ্রেষ্ঠত্বের জন্য কালাইমামানি পুরস্কার পান অভিনেতা। গণেশের মৃত্যুতে শোকের ছায়া তামিল সিনেজগতে।

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...