Friday, June 19, 2026

উপাচার্য নিয়োগ মামলায় ধাক্কা রাজ্যপালের! তালিকা তৈরি করবেন মুখ্যমন্ত্রীই: ফের জানাল সুপ্রিম কোর্ট

Date:

Share post:

উপাচার্য নিয়োগ মামলায় ফের ধাক্কা খেলেন আচার্য তথা রাজ্যপাল সি ভি আনন্দ বোস (C V Anand Bose)। রাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শূন্য থাকা উপাচার্য বাছাই তালিকা তৈরি করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ই (Mamata Banerjee)। এই তালিকাই যাবে রাজভবনে আচার্য তথা রাজ্যপালের কাছে৷ সোমবার, ফের জানাল সুপ্রিম কোর্ট (Supreme Court)। নিজেদের অবস্থান স্পষ্ট করেছে বিচারপতি সূর্যকান্ত ও বিচারপতি উজ্জ্বল ভুঁইয়ার নেতৃত্বাধীন বেঞ্চ৷

এদিনের রায়ে স্পষ্ট, এই প্রক্রিয়াতে আচার্য তথা রাজ্যপাল সি ভি আনন্দ বোস (C V Anand Bose) কখনই উপাচার্য নিয়োগকারী হতে পারেন না। এদিন নিজের পর্যবেক্ষণে এমনই মন্তব্য করেন বিচারপতি উজ্জ্বল ভুঁইয়া৷ এই প্রসঙ্গেই বিচারপতি সূর্যকান্ত জানিয়েছেন, প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার শপথ গ্রহণ অনুষ্ঠানে তাঁর সঙ্গে দেখা হয়েছিল উপাচার্য নিয়োগের দায়িত্বপ্রাপ্ত প্রাক্তন প্রধান বিচারপতি উদয় ললিতের৷ সেখানেই প্রাক্তন বিচারপতি উদয় ললিত জানিয়ে দিয়েছেন, রাজ্যের ৩৪টি বিশ্ববিদ্যালয়ে উপাচার্য বাছাই হয়ে গিয়েছে৷ ২টি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদে যোগ্য প্রার্থী পাওয়া যাচ্ছে না বলে ফের বিজ্ঞাপন দেওয়া হবে, সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷ এই অবস্থায় কোনওভাবেই তাঁরা উপাচার্য নিয়োগ নিয়ে তাদের আগের রায়ে হস্তক্ষেপ করবেন না, যেমন চলথে নিয়োগ পদ্ধতি, তেমনি চলবে, সাফ জানিয়ে দিয়েছে সুপ্রিম কোর্ট৷  ৯ ডিসেম্বর ফের এই মামলার শুনানি করবে সুপ্রিম কোর্ট৷

আরও খবর: সিতাই উপনির্বাচনে তৃণমূল প্রার্থীর মনোনয়ন বাতিলের জনস্বার্থ মামলা খারিজ হাইকোর্টে

তাত্‍পর্যপূর্ণ হল, এদিনের শুনানিতে আচার্য তথা রাজ্যপাল সি ভি আনন্দ বোসের আইনজীবী এটর্নি জেনারেল আর বেঙ্কটরামানি দাবি করেন, উপাচার্য নিয়োগে কোনও রাজনৈতিক প্রভাব রাখা যাবে না৷ তালিকায় নাম থাকা ব্যক্তি সম্পর্কে সব তথ্য জানাতে বাধ্য থাকবে রাজ্য সরকার৷ যে কোনও বিষয়ে অভিযোগ জানাতে পারবেন আচার্য৷ এটর্নি জেনারেলের এই যুক্তির পাল্টা দিতে গিয়ে রাজ্য সরকারের তরফে সওয়াল করা প্রবীণ আইনজীবী জয়দীপ গুপ্ত প্রশ্ন করেন, হাওয়ায় থাকা বিষয় নিয়ে অভিযোগ জানানো হবে কী করে?

এই সময় বিচারপতি সূর্যকান্ত প্রশ্ন করেন, তালিকায় নাম থাকা একজন প্রার্থীর বিরুদ্ধে কোনও এফআইআর থাকলে কি হবে? এর প্রত্যুত্তরে রাজ্য সরকারের অপর আইনজীবী অভিষেক মনু সিংভির দাবি, এটা দেখার জন্য বিচারপতি ললিত আছেন৷  এই ক্ষেত্রে হাইপোথেটিক্যাল বিষয় নিয়ে কোনও রায় দেওয়া হবে কেন? এই যুক্তি গ্রহণ করে বিচারপতি সূর্যকান্ত বলেন, আমরা চাই, পড়ুয়াদের জন্য উজ্জ্বল ভবিষ্যত সুনিশ্চিত হোক, কোনও বিবাদ চাই না আমরা, আবারও বলছি৷ সমস্যা হলে আমরা সমাধান করব৷







Related articles

মমতার উপহার ফেরাতে কালীঘাটে কাকলিপুত্র বৈদ্যনাথ! তারপর কী হল? 

দিন কয়েক আগেই সোশাল মিডিয়ায় ঘোষণা করেছিলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের দেওয়া সমস্ত উপহার ফিরিয়ে দেবেন। সেই কথামতোই উপহারের সামগ্রী...

জল জীবন মিশনে গতি, ‘শুধু পাইপ বসালেই হবে না’! জেলাশাসকদের কড়া বার্তা মুখ্যমন্ত্রীর

রাজ্যে কেন্দ্রীয় প্রকল্প বাস্তবায়নে আরও গতি আনতে এ বার সরাসরি ময়দানে নামলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বৃহস্পতিবার নবান্নে কেন্দ্রীয়...

দাবি ৬৫-র, কিন্তু বিধানসভায় হাজির ৫৮! ‘ম্যাজিক নম্বর’ নিয়ে সংশয় ঋতব্রত শিবিরের

বিধানসভার বাইরে ৬৫ জন বিধায়কের সমর্থনের দাবি। আদালতে সংখ্যাগরিষ্ঠতার যুক্তি। স্পিকারের স্বীকৃতি পাওয়ার পর নিজেদের ‘আসল তৃণমূল’ বলেও...

রাজ্যপালের ভাষণ মানলে গ্রেফতার হোন ঋতব্রত, বিধানসভায় বিস্ফোরক কুণাল

রাজ্যপালের অভিভাষণকে হাতিয়ার করেই বিধানসভার অন্দরে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানালেন তৃণমূল বিধায়ক কুণাল ঘোষ। তাঁর প্রশ্ন,...