Thursday, June 18, 2026

জোটের স্বার্থে রক্তক্ষরণ কংগ্রেসের, মহারাষ্ট্রে সাসপেন্ড ২৮ বিক্ষুব্ধ

Date:

Share post:

জোটের ভাবমূর্তি অক্ষুণ্ণ রাখতে এবার দলের নেতা থেকে প্রাক্তন মন্ত্রীদেরও সরিয়ে দিতে দ্বিধা করল না কংগ্রেস (Congress)। দলের পূর্ব নির্দেশিকা অব্যাহত রেখে ২৮ নেতাকে সাসপেন্ড (suspend) করা হল দলবিরোধী কাজের অপরাধে। এই নেতা কর্মীরা মহারাষ্ট্রের ২২ বিধানসভা এলাকায় মহাবিকাশ অগাড়ি (MVA) জোটের নির্ধারিত প্রার্থীর বিরুদ্ধে প্রার্থী হয়েছিলেন।

চলতি মাসের ২০ তারিখ বিধানসভা নির্বাচন মহারাষ্ট্রে। রবিবারই প্রকাশিত হয়েছে কংগ্রেসের ইস্তাহার (manifesto)। উদ্ধব ঠাকরে পরিচালিত শিবসেনা ও শারদ পাওয়ারের এনসিপির সঙ্গে আসন সমঝোতা করে একসঙ্গে বিজেপি জোট উৎখাতের পথে দৃঢ় প্রতীজ্ঞ এমভিএ (MVA)। জোটের স্বার্থে নিজেদের বিক্ষুব্ধ কর্মীদের উপর আঘাত হানতেও দ্বিধা নেই কংগ্রেসের, সাসপেনশনের পদক্ষেপেই তার প্রমাণ রাখার চেষ্টা করল কংগ্রেস। বহিষ্কৃত নেতাদের মধ্যে প্রাক্তন মন্ত্রী রাজেন্দ্র মূলক, যাজ্ঞবল্ক জিছকর, কমল ব্যওহারে, মনোজ শিণ্ডে, আবা বগুল রয়েছেন।

কংগ্রেসের মহারাষ্ট্র নেতৃত্ব আগেই ঘোষণা করেছিল জোটের প্রার্থীর বিরোধিতা করলে ছয় বছরের জন্য সাসপেন্ড করা হবে। শেষ পর্যন্ত ২২ বিধানসভা কেন্দ্র থেকে ২৮ জন কংগ্রেস নেতা কর্মী বিক্ষুব্ধ (rebel) হিসাবে প্রার্থী হয়ে দাঁড়ানোয় তাঁদের সাসপেনশনের পথে হাঁটল দল।

Related articles

হুগলি নদীতে আচমকা জোড়া টর্নেডোর তাণ্ডব! বরাতজোরে রক্ষা পেলেন মৎস্যজীবীরা

দুপুর গড়াতেই আকাশজুড়ে নামল ঘন কালো অন্ধকার। তার পরেই প্রকৃতির এক অদ্ভুত এবং ভয়ঙ্কর রূপের সাক্ষী থাকলেন দক্ষিণ...

চার বছরের মাথায় ফের ‘মহা-ভাঙন’! দল ছাড়ার মুখে উদ্ধবের ৬ লোকসভা সাংসদ

এবার লোকসভায় চরম বিপর্যয়ের মুখে পড়লেন উদ্ধব ঠাকরে। শিবসেনার (ইউবিটি) ৬ জন লোকসভা সাংসদ সরাসরি বিদ্রোহ ঘোষণা করে...

রাজ্যে আরও ৪টি মেডিক্যাল কলেজ, স্বাস্থ্য পরিকাঠামোর উন্নতিতে নয়া পদক্ষেপ

রাজ্যের চিকিৎসা পরিষেবা ও মেডিক্যাল শিক্ষার (West Bengal Health Department) ক্ষেত্রে নয়া পদক্ষেপ নবান্নের। কালিম্পং, আলিপুরদুয়ার, উত্তর দিনাজপুর...

মেটার বিরুদ্ধে আইনি লড়াইয়ে প্রীতি জিন্টা

আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই (AI)-এর অপব্যবহার রুখতে এবং ‘পার্সোনালিটি রাইটস’ বজায় রাখতে এবার আইনের দ্বারস্থ বলি অভিনেত্রী তথা...