Friday, June 19, 2026

রাষ্ট্রপতি ভবনে শপথ দেশের ৫১তম প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার, সোমেই এজলাসে

Date:

Share post:

দেশের ৫১তম প্রধান বিচারপতি হিসাবে সোমবার শপথ নিলেন বিচারপতি সঞ্জীব খান্না। রাষ্ট্রপতি ভবনে শপথগ্রহণ অনুষ্ঠানে সকাল ১০টায় তাঁকে শপথবাক্য পাঠ করান রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। আগামী ৭ মাসের জন্য প্রধান বিচারপতির পদে থাকবেন তিনি। ২০২৫ সালের ১৩ মে সঞ্জীব খান্না অবসর নেবেন। সোমবার থেকেই তিনি প্রধান বিচারপতি হিসাবে এজলাসেও যোগ দেন।

আজ, সোমবার রাষ্ট্রপতি ভবনে প্রধান বিচারপতি শপথগ্রহণ অনুষ্ঠানে রষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ছাড়াও উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, উপরাষ্ট্রপতি জগদীপ ধনকড়, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এবং বিদায়ী প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়। দেশের ৫০ তম প্রধান বিচারপতি চন্দ্রচূড়ের স্থলাভিষিক্ত হলেন বিচারপতি সঞ্জীব। তবে প্রধান বিচারপতির জন্য বরাদ্দ বাংলো ব্যবহার করবেন না বলেই সাফ জানিয়ে দিয়েছেন সঞ্জীব খান্না।

৪০ বছরেরও বেশি সময় আইনি পেশার সঙ্গে যুক্ত সঞ্জীব খান্না। ১৯৮৩ সালে দিল্লির তিস হাজারি কোর্টে আইনজীবী হিসাবে প্র্যাকটিস শুরু করেন তিনি। ২০০৫ সালে সঞ্জীব খান্না দিল্লি হাই কোর্টের অতিরিক্ত বিচারপতি হিসাবে নিযুক্ত হন। ১২ মাস পরেই দিল্লি হাই কোর্টের স্থায়ী বিচারপতি পদে উন্নীত হন তিনি। ২০১৯ সালের ১৮ জানুয়ারি বিচারপতি খান্নাকে সুপ্রিম কোর্টের বিচারপতি হিসাবে নিযুক্ত করা হয়।

নিয়ম মেনে অবসর গ্রহণের আগে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি তাঁর উত্তরসূরি হিসাবে সুপ্রিম কোর্টের প্রবীণতম বিচারপতির নাম সুপারিশ করেন। সেই প্রথা মেনেই গত ১৭ অক্টোবর সদ্য প্রাক্তন প্রধান বিচারপতি চন্দ্রচূড় পরবর্তী প্রধান বিচারপতি হিসাবে সম্প্রতি বিচারপতি খন্নার নাম সুপারিশ করেছিলেন। ২৪ অক্টোবর ওই প্রস্তাবে সিলমোহর দেয় কেন্দ্রীয় সরকার। সোমবার শপথ গ্রহণের পরে বিচারপতি সঞ্জয় কুমারের সঙ্গে ডিভিশন বেঞ্চে বিচার প্রক্রিয়ায় অংশ নেন।

আরও পড়ুন- ইউক্রেন যুদ্ধ বন্ধ করা নিয়ে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে কথা পুতিনের !

 

Related articles

প্রাক্তন মুখ্যমন্ত্রীর নিরাপত্তা কমানো হয়েছে? বাস্তব জানালেন শুভেন্দু

প্রাক্তন মুখ্যমন্ত্রীর নিরাপত্তা কমানোর যে কথা বলা হচ্ছে, তা ঠিক নয়। এ ক্ষেত্রে পছন্দের ব্যক্তিদের রাখার কথা বলা...

মমতার উপহার ফেরাতে কালীঘাটে কাকলিপুত্র বৈদ্যনাথ! তারপর কী হল? 

দিন কয়েক আগেই সোশাল মিডিয়ায় ঘোষণা করেছিলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের দেওয়া সমস্ত উপহার ফিরিয়ে দেবেন। সেই কথামতোই উপহারের সামগ্রী...

জল জীবন মিশনে গতি, ‘শুধু পাইপ বসালেই হবে না’! জেলাশাসকদের কড়া বার্তা মুখ্যমন্ত্রীর

রাজ্যে কেন্দ্রীয় প্রকল্প বাস্তবায়নে আরও গতি আনতে এ বার সরাসরি ময়দানে নামলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বৃহস্পতিবার নবান্নে কেন্দ্রীয়...

দাবি ৬৫-র, কিন্তু বিধানসভায় হাজির ৫৮! ‘ম্যাজিক নম্বর’ নিয়ে সংশয় ঋতব্রত শিবিরের

বিধানসভার বাইরে ৬৫ জন বিধায়কের সমর্থনের দাবি। আদালতে সংখ্যাগরিষ্ঠতার যুক্তি। স্পিকারের স্বীকৃতি পাওয়ার পর নিজেদের ‘আসল তৃণমূল’ বলেও...