Friday, June 19, 2026

উধাও কামরা! ফার্স্ট ক্লাসের টিকিট কেটে মিলল তৃতীয় শ্রেণির এসি কোচ

Date:

Share post:

রেলের বিরুদ্ধে পরিষেবা নিয়ে হোক বা যাত্রীদের নিরাপত্তা- অভিযোগ ভূরি ভূরি। এবার বিস্ফোরক অভিযোগ যাত্রীদের।দিঘা থেকে নিউ জলপাইগুড়ি যাওয়ার পাহাড়িয়া এক্সপ্রেসে উধাও আস্ত ট্রেনের কামরা। শুনতে অবাক লাগলেও শনিবার এমন ঘটনাই ঘটেছে।

শনিবার ১৫৭২১ পাহাড়িয়া এক্সপ্রেসের ঘটনা। দিঘা থেকে এনজেপি যাওয়ার কথা ছিল ট্রেনটির। দার্জিলিং যাওয়ার জন্য বহু মানুষ এই ট্রেনটি ব্যবহার করেন। যাত্রীদের দাবি এই ট্রেনের ফার্স্ট ক্লাস এসির টিকিট কেটে শনিবার ট্রেনে ওঠার সময় দেখা যায় সেখানে ফার্স্ট ক্লাস কামরাই নেই। প্রথম শ্রেণির টিকিট কেটে অগত্যা তৃতীয় শ্রেণির এসি থ্রি কামরায় যেতে হয় যাত্রীদের। এই ঘটনায় রেলের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ তোলেন যাত্রীরা।

বিপুল অর্থ দিয়ে ফার্স্ট ক্লাস এসির টিকিট কেটেও কোনও সুবিধা না মেলায় ক্ষোভে ফেটে পড়েন যাত্রীরা। টিকিট পরীক্ষকের কাছে অভিযোগ দায়ের যাত্রীদের। হাওড়া স্টেশনে এসে ক্ষোভে ফেটে পড়লেন যাত্রীরা।

আরও পড়ুন- সোমবার উত্তরবঙ্গ সফরে মমতা, মুখ্যমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত পাহাড়বাসী

Related articles

প্রাক্তন মুখ্যমন্ত্রীর নিরাপত্তা কমানো হয়েছে? বাস্তব জানালেন শুভেন্দু

প্রাক্তন মুখ্যমন্ত্রীর নিরাপত্তা কমানোর যে কথা বলা হচ্ছে, তা ঠিক নয়। এ ক্ষেত্রে পছন্দের ব্যক্তিদের রাখার কথা বলা...

মমতার উপহার ফেরাতে কালীঘাটে কাকলিপুত্র বৈদ্যনাথ! তারপর কী হল? 

দিন কয়েক আগেই সোশাল মিডিয়ায় ঘোষণা করেছিলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের দেওয়া সমস্ত উপহার ফিরিয়ে দেবেন। সেই কথামতোই উপহারের সামগ্রী...

জল জীবন মিশনে গতি, ‘শুধু পাইপ বসালেই হবে না’! জেলাশাসকদের কড়া বার্তা মুখ্যমন্ত্রীর

রাজ্যে কেন্দ্রীয় প্রকল্প বাস্তবায়নে আরও গতি আনতে এ বার সরাসরি ময়দানে নামলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বৃহস্পতিবার নবান্নে কেন্দ্রীয়...

দাবি ৬৫-র, কিন্তু বিধানসভায় হাজির ৫৮! ‘ম্যাজিক নম্বর’ নিয়ে সংশয় ঋতব্রত শিবিরের

বিধানসভার বাইরে ৬৫ জন বিধায়কের সমর্থনের দাবি। আদালতে সংখ্যাগরিষ্ঠতার যুক্তি। স্পিকারের স্বীকৃতি পাওয়ার পর নিজেদের ‘আসল তৃণমূল’ বলেও...