Friday, June 19, 2026

উপনির্বাচনে ৬ কেন্দ্রেই তৃণমূলকে জেতান: পাহাড়-সফরের আগে আবেদন মমতার

Date:

Share post:

একগুচ্ছ কর্মসূচি নিয়ে সোমবার বেলা দেড়টা নাগাদ পাহাড়ের উদ্দেশে রওনা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যা (Mamata Banerjee)। আর যাওয়ার আগে কলকাতা বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তৃণমূল সুপ্রিমো আবেদন করেন, উন্নয়নমূলক কাজ তরান্বিত করতে উপনির্বাচনে ৬ কেন্দ্রে তৃণমূলকে (TMC) ভোট দিন। একই সঙ্গে পাহাড়ে মঙ্গল ও বুধবার তাঁর একাধিক অনুষ্ঠানের কথাও জানান মুখ্যমন্ত্রী।

এদিন বেলা দেড়টা নাগাদ কলকাতা বিমানবন্দরে পৌঁছন মুখ্যমন্ত্রী। সঙ্গে ছিলেন মন্ত্রী অরূপ বিশ্বাস (Arup Biswas)। সাংবাদিকদের মুখোমুখি হয়ে মমতা বলেন, ১৩ তারিখ ৬টি কেন্দ্রে উপনির্বাচন (ByElection)। ৬টি কেন্দ্রের সকল মা-ভাই-বোনেদের কাছে আমার আবেদন, বাংলার সরকার সবসময় আপনাদের পাশে আছে। আমি ছিলাম-আছি-থাকব। দয়া করে তৃণমূলকে ভোটটা দেবেন, যাতে উন্নয়নের কাজ দ্রুত করা যায়। একই সঙ্গে সংসদীয় নির্বাচনে তৃণমূল প্রার্থীদের জেতানোর জন্য কৃতজ্ঞতা জানান দলনেত্রী।

মুখ্যমন্ত্রী (Mamata Banerjee) বলেন, প্রায় বছর দেড়েক পরে দার্জিলিং যাচ্ছি। কাল-পরশু প্রোগ্রাম আছে। সরসমেলার উদ্বোধন করব। দার্জিলিং-তরাই-ডুয়ার্সকে সব উৎসবের শুভকামনা।

একনজরে মুখ্যমন্ত্রীর পাহাড় সফরসূচি
১২ নভেম্বর সাড়ে তিনটেয় জিটিএ সদস্য ও বিভিন্ন বোর্ডের চেয়ারম্যানদের সঙ্গে বৈঠক
১৩ নভেম্বর বিকেল ৩টেয় সরস মেলার উদ্বোধন
১৪ নভেম্বর শিলিগুড়িতে ফেরা







Related articles

প্রাক্তন মুখ্যমন্ত্রীর নিরাপত্তা কমানো হয়েছে? বাস্তব জানালেন শুভেন্দু

প্রাক্তন মুখ্যমন্ত্রীর নিরাপত্তা কমানোর যে কথা বলা হচ্ছে, তা ঠিক নয়। এ ক্ষেত্রে পছন্দের ব্যক্তিদের রাখার কথা বলা...

মমতার উপহার ফেরাতে কালীঘাটে কাকলিপুত্র বৈদ্যনাথ! তারপর কী হল? 

দিন কয়েক আগেই সোশাল মিডিয়ায় ঘোষণা করেছিলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের দেওয়া সমস্ত উপহার ফিরিয়ে দেবেন। সেই কথামতোই উপহারের সামগ্রী...

জল জীবন মিশনে গতি, ‘শুধু পাইপ বসালেই হবে না’! জেলাশাসকদের কড়া বার্তা মুখ্যমন্ত্রীর

রাজ্যে কেন্দ্রীয় প্রকল্প বাস্তবায়নে আরও গতি আনতে এ বার সরাসরি ময়দানে নামলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বৃহস্পতিবার নবান্নে কেন্দ্রীয়...

দাবি ৬৫-র, কিন্তু বিধানসভায় হাজির ৫৮! ‘ম্যাজিক নম্বর’ নিয়ে সংশয় ঋতব্রত শিবিরের

বিধানসভার বাইরে ৬৫ জন বিধায়কের সমর্থনের দাবি। আদালতে সংখ্যাগরিষ্ঠতার যুক্তি। স্পিকারের স্বীকৃতি পাওয়ার পর নিজেদের ‘আসল তৃণমূল’ বলেও...