Friday, April 3, 2026

ভারতে নির্মিত হচ্ছে আরও ৬ ‘ট্রাম্প টাওয়ার’!

Date:

Share post:

এবার মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের ঐতিহাসিক বিজয়ের পর, ভারত ‘ট্রাম্প টাওয়ার’-এর জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের বাইরে সবচেয়ে বড় রিয়েল এস্টেট কেন্দ্র হয়ে উঠতে হচ্ছে। ট্রাম্প অর্গানাইজেশনের ভারতীয় লাইসেন্সধারী পার্টনার ট্রাইবেকা ডেভেলপারস ছটি নতুন রিয়েল এস্টেট চুক্তি চূড়ান্ত করেছে। ভারতের পুনে, গুরগাঁও, নয়ডা, মুম্বাই, হায়দ্রাবাদ এবং বেঙ্গালুরুতে মোট ৮ মিলিয়ন বর্গফুট জায়গায় ৬টি  ‘ট্রাম্প টাওয়ার’ নির্মাণ হবে।

যুক্তরাষ্ট্রের পরেই ভারত ট্রাম্প ব্র্যান্ডেড প্রকল্পের সংখ্যার দিক থেকে বর্তমান বিশ্বের মধ্যে দ্বিতীয়। এখানে ইতোমধ্যে মোট ৩ মিলিয়ন বর্গফুট জায়গা নিয়ে চারটি প্রকল্প রয়েছে। আগামী বছর ভারতের ট্রাম্প টাওয়ার প্রকল্পগুলো উদ্বোধন হবে।

এই বিলাসবহুল আবাসন ইউনিটগুলোর ক্রেতাদের মধ্যে রয়েছেন ধনী বিনিয়োগকারী এবং বলিউড তারকারাও। মোট ক্রেতার মধ্যে প্রায় ২০ শতাংশই প্রবাসী ভারতীয়।








Related articles

ভোটার তালিকা নিয়ে সংশয় অব্যাহত, অষ্টম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের

ভোটার তালিকা ঘিরে বিতর্ক এবং সংশয়ের আবহেই অষ্টম সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। এই তালিকায়...

মালদা-কাণ্ডে NIA তদন্তের নির্দেশ, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর চিঠি কমিশনের

মালদহের কালিয়াচকে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাওয়ের ঘটনায় তদন্তের নির্দেশ দিল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জাতীয় তদন্ত...

পুরানো পদ্ধতিতে ফিরছে না উচ্চ মাধ্যমিক! সেমিস্টার নিয়ে বিভ্রান্তি কাটাল সংসদ

উচ্চ মাধ্যমিকে সেমিস্টার সিস্টেম বন্ধ হয়ে যাওয়া নিয়ে গত কয়েক দিন ধরে তৈরি হওয়া যাবতীয় জল্পনা ও সংশয়...

IPL: হতশ্রী ব্যাটিং, ঘরের মাঠে সানরাইজার্সের বিরুদ্ধে হার নাইটদের

আইপিএলে ইডেনে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে হার কেকেআরের। ৬৫ রানে জিতল সানরাইজার্স। প্রথম ম্যাচে ডুবিয়েছিল বোলিং, এই ম্যাচে ব্যাটিং ব্যর্থতায়...