Sunday, June 14, 2026

বিক্ষোভের ভয়, প্রতিবাদের চাপে তিন শহরে সফর স্থগিত ওয়াকফ সংশোধনী কমিটির!

Date:

Share post:

রীতিমতো মতো ঘাবড়ে গেল বিজেপি। প্রতিবাদ আর বিক্ষোভের ভয়ে ওয়াকফ সংশোধনী বিল সংক্রান্ত যৌথ কমিটি বা জেপিসির কলকাতা-সহ তিন শহরে পিছিয়ে গেল সফর। আরও ভালভাবে বললে, তৃণমূলের প্রতিবাদে সফর স্থগিত রাখতে বাধ্য হল মোদি সরকার। কথা ছিল ১২ থেকে ১৪ নভেম্বর কলকাতা, পাটনা, আর লখনউ সফর করবে জেপিসি। কিন্তু যৌথ কমিটির চেয়ারপার্সনকে চিঠি দিয়ে সফর স্থগিত রাখার কথা জানিয়ে দিয়েছেন লোকসভার সচিবালয়ের যুগ্মসচিব।

লক্ষ্যণীয় জেপিসির কার্যকলাপ নিয়ে আগেই প্রশ্ন তুলেছিল তৃণমূল। সরব হয়েছিলেন সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তারই জেরে জেপিসির এই সফর বয়কটের সিদ্ধান্ত নেয় তৃণমূল-সহ বিরোধী জোট ইন্ডিয়ার দলগুলি। কল্যাণ বন্দ্যোপাধ্যায় এদিন স্পষ্ট জানালেন, তাদের চাপেই সফর বাতিল করতে বাধ্য হয়েছে কেন্দ্র। এটা অভূতপূর্ব ঘটনা। অতীতে কোনও জেপিসিকে এভাবে সফর বাতিল করতে হয়নি। কল্যাণের অভিযোগ, জেপিসি চেয়ারপার্সন জগদম্বিকা পাল গণতান্ত্রিক ব্যবস্থাকে হাস্যকর জায়গায় নিয়ে গিয়েছেন।








Related articles

ওষুধের বদলে ফরমালিন! মধ্যপ্রদেশে শিশু মৃত্যুতে প্রশ্নে AIIMS ভোপাল

দেশজুড়ে উন্নত স্বাস্থ্য পরিষেবা, বিশ্বমানের চিকিৎসা পরিকাঠামো আর সবার জন্য স্বাস্থ্য সুরক্ষার দাবি নিয়ে বারবার প্রচার চালাচ্ছে কেন্দ্রের...

FIFA World Cup: VAR প্রযুক্তিকে নিয়ে বিতর্ক, মিশরের সাত তারা জার্সিতে আপত্তি ফিফার

বিশ্বকাপ (FIFA World Cup) হবে কিন্তু বিতর্ক হবে না, তাই হয় নাকি। বিশ্বকাপ শুরু হতে না হতেই বিতর্কের...

বিমানবন্দরে মাথা গোনা! দিল্লির বৈঠকে দলনেতা ঠিক করার পালা ‘রেবেল’দের

লোকসভার ১৯ তৃণমূল সাংসদ এনডিএ-কে সমর্থন জানানোর দাবি করে সোমবার চিঠি দিয়েছেন। তারপরে সেই তালিকায় যোগ দেওয়ার ইচ্ছাপ্রকাশ...

জেনে নিন রবিবারের বাজারে পেট্রোল-ডিজেলের দাম

আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে আজ রবিবার (১৪ জুন) দেশের মেট্রো শহরগুলোতে পেট্রোল ও ডিজেলের নতুন দাম জারি...